Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

'মেয়েদের ক্রাশ ছিলাম, তাই স্ত্রীকে ছেড়ে দিয়েছিলাম', স্বীকারোক্তি আয়ুষ্মানের

আয়ুষ্মান খুরানা এবং তাহিরা কাশ্যপের। তাঁদের জীবনকাহিনি হয়ে উঠতে যে কোনও দম্পতির প্রেরণা। কিন্তু সেই দাম্পত্যেও একসময় বিচ্ছেদের ছোঁয়া লেগেছিল।

'মেয়েদের ক্রাশ ছিলাম, তাই স্ত্রীকে ছেড়ে দিয়েছিলাম', স্বীকারোক্তি আয়ুষ্মানের

ফাইল চিত্র

শেষ আপডেট: 17 November 2024 14:03

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে বিবাহবিচ্ছেদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিয়ে বা সম্পর্ক ভাঙা যেন সেখানে রোজকার ব্যাপার। হৃতিক-সুজান, সইফ-অমৃতা, আমির-রিনা, আমির-কিরণ তালিকা অনেক লম্বা। আবার উল্টো নজিরও কম নেই। শাহরুখ-গৌরী বা অনুপম-কিরণের দীর্ঘ দাম্পত্যের উদাহরণও হাতের কাছেই রয়েছে। আরও এক দম্পতি রয়েছে, বলিউডে তাঁদের দাম্পত্য কোনও রূপকথার চেয়ে কম নয়। 

কথা হচ্ছে, আয়ুষ্মান খুরানা এবং তাহিরা কাশ্যপের। তাঁদের জীবনকাহিনি হয়ে উঠতে যে কোনও দম্পতির প্রেরণা। কিন্তু সেই দাম্পত্যেও একসময় বিচ্ছেদের ছোঁয়া লেগেছিল। স্ত্রী তাহিরাকে ছেড়ে অন্য মহিলার কাছে চলে যেতে চেয়েছিলেন আয়ুষ্মান। তার পিছনে ছিল একটি বিরাট কারণও। সে কথা নিজে মুখেই স্বীকার করলেন অভিনেতা। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'ছোটবেলায় আমি চণ্ডীগড়ে খুবই জনপ্রিয় ছিলাম। সেই সময় আমি হঠাৎ একটি সিদ্ধান্ত নিই যে, তাহিরাকে ছেড়ে অন্য কারোর কাছে যাব। কারন সেই সময় আমার একা থাকতেই ইচ্ছে হচ্ছিল। ওকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম যে, আমি ওর সঙ্গে থাকতে চাই না। নিজের মতো করে জীবন কাটাতে চাই। যদিও ছ'মাসও ওকে ছেড়ে আলাদা থাকতে পারিনি এবং ওর কাছে ফিরে গিয়েছিলাম। আমার মনে হয়, অল্প বয়সের খ্যাতি পাওয়ায় এমন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।'

তিনি আরও বলেন, 'যখন আমি এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, তখন তাহিরা আমার প্রেমিকা ছিল। তখন আমি গান করতাম। আর তাহিরাকে সবাই জিজ্ঞেস করত, আমার মধ্যে এমন কী আছে যে, তাহিরা আমার প্রেমে পড়েছে! কখনওই সেটার সঠিকভাবে উত্তর দিতে দেখিনি তাহিরাকে।'

অভিনেতা আর বলেন, 'তবে আমি আজও এটা বিশ্বাস করি যে আমার ওকে ছেড়ে যাওয়ার একটি মাত্র কারণ হল খুব ছোটবেলায় জনপ্রিয়তা ও খ্যাতি পাওয়ায়,  আমি নিজেকে সবসময় সবার থেকে বড় মনে করতাম। এমনকি তাহিরা কিছু বললেও আমি তা শুনতাম না। ফলে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমার একা থাকাই ভাল। এখন বুঝতে পারি, পেশা এবং ব্যক্তিগত জীবনে সামঞ্জস্য রেখে চলা খুবই গুরুত্বপূর্ণ।'


```