Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

অসুস্থ সাহেব চট্টোপাধ্যায়! জন্মদিনে ভর্তি হাসপাতালে, আচমকা কী হল অভিনেতার?

কিছুদিন আগেই আর মাধবনের সঙ্গে হিন্দি ছবির শুটিং শেষ করে কলকাতায় ফিরেছেন তিনি।

অসুস্থ সাহেব চট্টোপাধ্যায়! জন্মদিনে ভর্তি হাসপাতালে, আচমকা কী হল অভিনেতার?

শেষ আপডেট: 27 December 2024 10:33

দ্য ওয়াল ব্যুরো: জন্মদিনেই এল খারাপ খবর। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টলিউডের জনপ্রিয় অভিনেতা ও গায়ক সাহেব চট্টোপাধ্যায়। কলকাতার এক বেসরকারি হাসপাতালে গত ২৫ ডিসেম্বর, বুধবার তিনি ভর্তি হয়েছেন বলে খবর। সোশ্যাল মিডিয়ায় নিজের অসুস্থতার কথা শেয়ার করেছেন তিনি।

আচমকা কী কারণে হাসপাতালে?

সূত্রের খবর শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। নতুন ছবির শুটিং শেষ করে কলকাতা ফিরতেই অসম্ভব জ্বর আসে। এছাড়া এতটাই গলা ব্যথা ছিল যে ঢোক গিলতে পারছিলেন না। তাই আর দেরি না করে হাসপাতালে ভর্তি হন। তবে এখন অনেকটা সুস্থ আছেন তিনি।

সাহেব তাঁর পোস্টে দু’টি কারণে ক্ষমাও চেয়ে নিয়েছেন। প্রথমটি অনুষ্ঠান বাতিলের জন্য আয়োজকদের কাছে এবং দ্বিতীয়টি অবশ্যই অনুরাগীদের কাছে। অভিনেতা লেখেন, শারীরিক অসুস্থতার কারণে ২৬ এবং ২৮ ডিসেম্বরের দুটি অনুষ্ঠানও বাতিল করতে হয়েছে। আমি অনুষ্ঠানের আয়োজকদের কাছে ক্ষমা চাইছি। আশা করব, তাঁরা আমার পরিস্থিতি বুঝবেন।

হাসপাতালের বিছানায় অভিনেতা

শুক্রবার, ২৭ ডিসেম্বর অভিনেতার জন্মদিন। সে কারণে তাঁকে অনুরাগীরা শুভেচ্ছা জানালেও তিনি উত্তর দিতে না পারায় ক্ষমাও চেয়েছেন। সাহেব লেখেন, ‘যাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের উত্তর দিতে পারিনি। এটা আমার ৪৮ তম জন্মদিন। এই প্রথম জন্মদিনে মা, স্ত্রী, সন্তানদের থেকে আলাদা রয়েছি। এমনকী, যে ২৮ জন প্রতিবেশীরা আমাকে শুভেচ্ছা জানায় প্রতিবছর। তাঁদের ধন্যবাদ জানাই। এমন মানুষদের কাছে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।’

কিছুদিন আগেই আর মাধবনের সঙ্গে হিন্দি ছবি ‘আপ জ্যায়সা কোই’-র শুটিং শেষ করে কলকাতায় ফিরেছেন তিনি। তারপরই অসুস্থ হয়ে পড়েন। এদিকে জন্মদিনে অভিনেতার অসুস্থতার খবর পেয়ে চিন্তায় অনুরাগীরা। সবার প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন তিনি।


```