Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

শুটিং শুরু রাজ-শুভশ্রীর ‘বাবলি’-র

বছরের প্রথমেই ছবির শুভমহরৎ হয়। এবার শুরু হল শুটিং।

শুটিং শুরু রাজ-শুভশ্রীর ‘বাবলি’-র

শেষ আপডেট: 7 February 2024 12:00

দ্য ওয়াল ব্যুরো: বছরের প্রথম দিকেই নতুন ছবির ঘোষণা করেছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বলেছিলেন এবার তাঁরা সাহিত্য নির্ভর ছবি তৈরি করবেন। সেই কারণেই তাঁরা বেছে নেন বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস 'বাবলি’। এই উপন্যাসকে ভিত্তি করেই রচিত হয়েছে ছবির চিত্রনাট্য। ছবিতে থাকবে পাঁচটি প্রেমের গান, যার সুর করবেন ইন্দ্রদীপ দাসগুপ্ত। 

‘বাবলি’-তে প্রধান চরিত্রে দেখা যাবে শুভশ্রী আর আবীরকে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরসেনী মৈত্রকে। ‘বাবলি’ তিনজন মানুষের সমীকরণ নিয়ে লেখা। আর সেই তৃতীয় চরিত্রটিতে অভিনয় করছেন সৌরসেনী। রাজের পরিচালনায় প্রথম কাজ সৌরসেনীর। 

বছরের প্রথমেই ছবির শুভমহরৎ হয়। এবার শুরু হল শুটিং। রাজ চক্রবর্তী, শুভশ্রী দুজনেই তাঁদের সোশ্যাল মিডিয়ায় শুটিং-এর বেশ কিছু ছবি পোস্ট করেন। 

View this post on Instagram

A post shared by Manas Ganguly (@manascine)

প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে আবীর- শুভশ্রীকে। এর আগে রাজের পরিচালনায় 'বোঝে না সে বোঝে না' ছবিতে দেখা গিয়েছিল আবীরকে। দীর্ঘ ৮ বছর পর আবার রাজের পরিচালনায় অভিনয় করবেন তিনি। রাজ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘২০২৪ এর সবথেকে বড় চমক আসতে চলেছে। বুদ্ধদেব গুহ-র উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ভালোবাসার ছবি বাবলি’। শুভশ্রী নিজের সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন,  যেখান থেকে বোঝা যায় উনিও ‘বাবলি’র শুটিং-এ ব্যস্ত।

রাজ চক্রবর্তীর পরিচালনায় ও প্রযোজনায় শেষ ছবি মুক্তি পায় ‘ধর্মযুদ্ধ’ ও ‘হাবজি গাবজি’। এছাড়াও ২০২৩ এর শেষে মুক্তি পায় রাজের প্রথম ওটিটি সিরিজ, ‘আবার প্রলয়’। যা দর্শকদের মাঝে বিপুল সাড়া পায়।


চলতি বছরেই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘বাবলি’


```