Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

মিঠুনের 'কাবুলিওয়ালা'য় মিনি কে হবে, জানেন? 'মিঠাই'-এর 'মিষ্টি'কে নিয়ে জল্পনা টলিপাড়ায়

দ্য ওয়াল ব্যুরো: ছবি বিশ্বাসের জুতোয় যে পা গলাচ্ছেন মিঠুন, ইন্ডাস্ট্রিতে এই খবর এখন আর নতুন নয়। ইতিমধ্যেই সুমন ঘোষ পরিচালিত আসন্ন 'কাবুলিওয়ালা' ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। সেখানে 'কাবুলিওয়ালা'র চরিত্রে দেখা যেতে চলেছে মিঠুন চক্রবর্তীকে

মিঠুনের 'কাবুলিওয়ালা'য় মিনি কে হবে, জানেন? 'মিঠাই'-এর 'মিষ্টি'কে নিয়ে জল্পনা টলিপাড়ায়

শেষ আপডেট: 17 August 2023 11:57

দ্য ওয়াল ব্যুরো: ছবি বিশ্বাসের জুতোয় যে পা গলাচ্ছেন মিঠুন, ইন্ডাস্ট্রিতে এই খবর এখন আর নতুন নয়। ইতিমধ্যেই সুমন ঘোষ পরিচালিত আসন্ন 'কাবুলিওয়ালা' ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। সেখানে 'কাবুলিওয়ালা'র চরিত্রে দেখা যেতে চলেছে মিঠুন চক্রবর্তীকে সেই কথা এতদিনে সকলেই জেনে গেছেন।

তবে, কাবুলিওয়ালার চরিত্রআভিনেতা স্থির হলেও মিনির চরিত্রে কাকে দেখা যাবে এই প্রশ্ন এতদিন ঘুরপাক খাচ্ছিল সকলের মনেই। সম্প্রতি জানা গেছে, যে 'কাবুলিওয়ালা'র অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র মিনির ভূমিকায় দেখা যাবে শিশু অভিনেত্রী অনুমেঘা কাহালিকে (anumegha kahali)। অনুমেঘা ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয় নেটিজেনদের মধ্যে। শেষবার তাকে দেখা গেছে কিছুদিন আগেই শেষ হওয়া 'মিঠাই' ধারাবাহিকে।

যদিও অনুমেঘাই মিনির চরিত্রে অভিনয় করতে চলেছে কিনা সে প্রসঙ্গে এখনও মুখ খোলেননি পরিচালক সুমন ঘোষ (anumegha kahali is going to play mini in kabuliwala)।

তবে 'কাবুলিওয়ালা'তে মিনির চরিত্রে সত্যিই অনুমেঘাকে দেখা গেলে এ কথা বলতেই হবে যে বড় পর্দায় পা রাখার ক্ষেত্রে এটি যথেষ্ট বড় সুযোগ। প্রথম ছবিতেই মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতার সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার সুযোগ পেতে চলেছে ছোটপর্দার 'মিষ্টি'।

প্রসঙ্গত, ১৯৫৭ সালে ছবি বিশ্বাস অভিনীত 'কাবুলিওয়ালা'তে মিনির চরিত্রে দেখা গিয়েছিল টিঙ্কু ঠাকুরকে। সেই চরিত্র আজও আইকনিক হয়ে রয়েছে দর্শকদের মনে। এখন দেখার নতুন 'মিনি' সেই একই রকম জনপ্রিয়তা লাভ করতে পারে কিনা।

শ্রী গৌরী সাওয়ান্তকে চেনেন? 'তালি' বাজিয়ে তাঁর কাহিনিই পর্দায় এঁকেছেন সুস্মিতা


```