Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

'দশম অবতার'-এ অনির্বাণ-জয়ার জমজমাট কেমিস্ট্রি, সিঙ্গল টেকে ওকে হয় চুমুর দৃশ্য

'দশম অবতার'-এ অনির্বাণ-জয়ার জমজমাট কেমিস্ট্রি, সিঙ্গল টেকে ওকে হয় চুমুর দৃশ্য

শেষ আপডেট: 6 October 2023 21:28

দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ায় ইতিমধ্যেই ঢাকে কাঠি পড়ে গিয়েছে কারণ পুজো আসছে। আর পুজো মানেই সৃজিত মুখোপাধ্যায়ের ছবি। ইতিমধ্যে আসন্ন ছবি 'দশম অবতার'-এর ট্রেলার বেরিয়েছে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় আগেই জানিয়েছিলেন 'ভিঞ্চিদা' এবং 'বাইশে শ্রাবণ'-এর মিলিত কপ ইউনিভার্স তৈরি করেছেন তিনি এই ছবিতে। পাশাপাশি এই ছবি হতে চলেছে 'বাইশে শ্রাবণ'এর প্রিক্যুয়েল। 

তবে সব কিছু ছাপিয়ে যা নিয়ে আপাতত আলোচনা হচ্ছে তা হল এই ছবিতে অনির্বাণ জয়ার চুম্বন দৃশ্য। এর আগে বাইশে শ্রাবণ এবং 'দ্বিতীয় পুরুষ'এ ঠিক যেভাবে কলকাতা শহরের একটি নামকরা বহুতলের ছাদের কোণায় গিয়ে দু'বার চুমু খেয়েছেন পরমব্রত এবং রাইমা, এবার সেই জায়গায় দেখা গেছে অনির্বাণ এবং জয়া আহসানকে। দেখা যাচ্ছে ঠিক একই জায়গায় একই ভঙ্গিমায় অনির্বাণ এবং জয়া পরস্পরকে চুমু খাচ্ছেন। 

এবার এই দৃশ্য নিয়েই সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হলেন অভিনেতা অভিনেত্রী। তবে চুম্বন দৃশ্য নিয়ে বিশেষ বিচলিত দেখা গেল না অনির্বাণ বা জয়াকে। বাংলাদেশের অভিনেত্রী স্পষ্ট বললেন, 'আমাকে যে অনির্বাণ এই প্রথমবার চুমু খেল তা নয়।' জয়ার কথায় এর আগেও 'ঈগলের চোখ' ছবিতে অনির্বাণ এবং জয়ার চুম্বন দৃশ্য ছিল।  সেটিই ছিল অনির্বাণের জয়ার সঙ্গে প্রথম ছবি। জয়া মজা করে বলেন, 'আমি বসে আছি, হঠাৎ একটা নতুন ছেলে এসে চুমু খেয়ে গেল'। 

শোনা গেল, দশম অবতারে অনির্বাণ জয়ার চুম্বন দৃশ্য নাকি এক শটেই ওকে হয়েছে। এক্ষেত্রে অনির্বাণের মন্তব্য, 'আমাকে কেউ চুমু খেতে শেখায়নি। আমি নিজেই শিখেছি।' প্রসঙ্গত, অনুপম রায়ের গাওয়া নেমেসিস গানে এই দৃশ্যটি দেখা যায়। বিগত বেশ কয়েকদিন ধরে গানটি ইউটিউবে ট্রেন্ডিং তালিকায় এক নম্বরে ছিল। পাশাপাশি শুক্রবার সন্ধায় প্রকাশ পেল এই ছবির দ্বিতীয় গান 'বাউন্ডুলে ঘুড়ি'।  


```