Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

আম্বানিদের অনুষ্ঠানে আলিয়া-রশ্মিকার দুরন্ত নাচ! 'নাটু নাটু'র তালে মেতে উঠল দর্শকরাও

দ্য ওয়াল ব্যুরো: নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC) উদ্বোধন উপলক্ষে গত শুক্রবার চাঁদের হাট বসেছিল মায়ানগরীতে। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ যদি হয়ে থাকে 'রঘুপতি রাঘব রাজারাম' গানে নীতা আম্বানির নাচ, তাহলে দ্বিতীয় আকর্ষণ অবশ্যই ছিল আলিয়া

আম্বানিদের অনুষ্ঠানে আলিয়া-রশ্মিকার দুরন্ত নাচ! 'নাটু নাটু'র তালে মেতে উঠল দর্শকরাও

শেষ আপডেট: 2 April 2023 07:39

দ্য ওয়াল ব্যুরো: নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC) উদ্বোধন উপলক্ষে গত শুক্রবার চাঁদের হাট বসেছিল মায়ানগরীতে। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ যদি হয়ে থাকে 'রঘুপতি রাঘব রাজারাম' গানে নীতা আম্বানির নাচ, তাহলে দ্বিতীয় আকর্ষণ অবশ্যই ছিল আলিয়া ভাট (Alia Bhatt) এবং রশ্মিকা মান্ধানার (Rashmika Mandanna) 'নাটু নাটু' (Naatu Naatu) পারফরম্যান্স।

 Alia Bhatt, Rashmika Mandanna, Naatu Naatu, NMACC

সপরিবারে শাহরুখ খান থেকে সলমন খান, করণ জোহর থেকে বরুণ ধাওয়ান, সকলে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এমনকী আম্বানিদের এই সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনে বিদেশ থেকে স্বামী-কন্যাকে সঙ্গে নিয়েই চলে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সবমিলিয়ে জমজমাট অনুষ্ঠান হয়েছে গত দু'দিন। আর দ্বিতীয় দিনে আলিয়া-রশ্মিকার নাচেই মাত হয়ে গেল সেই সাংস্কৃতিক কেন্দ্র।

সেই নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, আলিয়া মঞ্চে উঠেই নিজের পায়ের জুতোজোড়া খুলে ফেলেন। এরপর ইশারায় রশ্মিকাকে নাচের ইঙ্গিত দেন। 'গাঙ্গুবাই'-এর ইশারায় সাড়া দেন 'শ্রীবল্লী'ও। এরপর 'নাটু নাটু'র তালে পা মিলিয়ে দর্শকদের অনবদ্য নাচ উপহার দেন দুই অভিনেত্রী।

https://twitter.com/letscinema/status/1642394558964310016?t=9xrTF4RFh-P2ywxsxZ1r6Q&s=08

গতবছর মুক্তি পাওয়া 'আরআরআর' ছবির গান 'নাটু নাটু' বিদেশে প্রথম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয় করে। এরপর অস্কারও জিতে নেয় এই গান। অস্কারের মঞ্চে এই গানে পারফরম্যান্সও হয়। এবার সেই গানেই নাচ করতে দেখা গেল আলিয়া ভাট এবং রশ্মিকা মান্ধানাকে। হিন্দি এবং দক্ষিণী- দুই ইন্ডাস্ট্রির তারকা অভিনেত্রীর নাচ দেখে হাততালি, সিটিতে ফেটে পড়ে গোটা কালচারাল সেন্টার।

আলিয়ার আকাশছোঁয়া সম্পত্তি! লন্ডনে বিলাসী বাড়ি, চোখধাঁধানো ভ্যানিটি ভ্যান, বহু এসইউভি… আরও কত


```