Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

নিয়ন্ত্রণরেখার কাছে বান্দিপোরার গ্রামে স্কুল নির্মাণে দিলেন ১ কোটি, বিএসএফ জওয়ানদের সঙ্গে সাক্ষাত্ অক্ষয়ের

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের বান্দিপোরার প্রত্যন্ত তুলেইল গ্রামে অক্ষয় কুমার। নিয়ন্ত্রণ রেখার কাছেই এই গ্রাম। বৃহস্পতিবার সেখানে বিএসএফ জওয়ানদের সঙ্গে থেকে পুরো দিনটা দারুণ কাটিয়েছেন বলে জানিয়েছেন বলিউড তারকা। তুলেইলে একটি স্কুল তৈ

নিয়ন্ত্রণরেখার কাছে বান্দিপোরার গ্রামে স্কুল নির্মাণে দিলেন ১ কোটি, বিএসএফ জওয়ানদের সঙ্গে সাক্ষাত্ অক্ষয়ের

শেষ আপডেট: 17 June 2021 17:52

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের বান্দিপোরার প্রত্যন্ত তুলেইল গ্রামে অক্ষয় কুমার। নিয়ন্ত্রণ রেখার কাছেই এই গ্রাম। বৃহস্পতিবার সেখানে বিএসএফ জওয়ানদের সঙ্গে থেকে পুরো দিনটা দারুণ কাটিয়েছেন বলে জানিয়েছেন বলিউড তারকা। তুলেইলে একটি স্কুল তৈরির জন্য দিয়েছেন ১ কোটি টাকা। অক্ষয়ের  প্রয়াত পিতা হরি ওমের নামে নামকরণ হবে স্কুলের। এই সফরের ছবি শেয়ার করে আক্কি লিখেছেন, ভারতের সীমান্ত পাহারা দেওয়া বিএসএফের সাহসী জওয়ানদের সঙ্গে স্মরণীয় একটা দিন কাটালাম। এখানে এলে সবসময় বিনম্র  শ্রদ্ধার অভিজ্ঞতা হয়। প্রকৃত হিরোদের সঙ্গে দেখা হয়।  আমার হৃদয়টা  আর  কিছু নয়, শুধু শ্রদ্ধায় পরিপূর্ণ  হয়ে ওঠে।
আজ দুপুরে হেলিকপ্টার চড়ে তুলেইলের নীরুতে পৌঁছন অক্ষয়। সেখানে জওয়ানদের সঙ্গে সাক্ষাত্ করেন। ছিলেন স্থানীয় বাসিন্দারাও। পরণে ছিল ক্যামোফ্ল্যাজ টি শার্ট ও কার্গো প্যান্ট। দেশের জন্য জীবন দেওয়া সাহসী জওয়ানদের শ্রদ্ধা জানান তিনি। ছিলেন বিএসএফ জওয়ানরা।  এর আগে  ২০১৯ সালে কেশরী ছবি রিলিজ হওয়ার সময়ও সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা করেছিলেন অক্ষয়। এলাকায় নিযুক্ত সেনা ও বিএসএফ জওয়ানদের মনোবল চাঙ্গা করাই অক্ষয়ের সফরের উদ্দেশ্য ছিল। বিএসএফ আয়োজিত অনুষ্ঠানে বলিউডের এই জনপ্রিয় তারকাকে দেখতে স্থানীয় লোকজনের ঢল নামে। তাঁদের সঙ্গে নাচের ছন্দে পা মেলান তিনি। চরম দুর্গম এলাকার প্রতিকূল পরিস্থিতি, ভারী তুষারপাতের সঙ্গে লড়াই করে যেভাবে স্থানীয় মানুষজন, সেনা ও বিএসএফ জওয়ানরা বেঁচে রয়েছেন, তার প্রশংসা করেন অক্ষয়। চলতি বছরের শুরুতেও অক্ষয়কে বীর জওয়ানদের সঙ্গে ভলিবল খেলতে দেখা গিয়েছিল। সেনা জওয়ানদের মাঝখানে আনন্দ উপভোগ করার ছবি পোস্ট করে তিনি লেখেন, সেনা দিবস উপলক্ষ্যে ম্যারাথন  দৌড়ের সূচনা করতে আমাদের সাহসী মানুষগুলোর কয়েকজনের সঙ্গে দেখা করার সুযোগ হল। ভলিবলের মতো দ্রুত গতির গেমের চেয়ে গা গরম করার আর ভাল উপায় কী আছে! এদিকে সামনেই অক্ষয়ের বহু প্রতীক্ষিত ছবি বেল বটম আসছে।  স্পাই থ্রিলার ছবি এটি। ২৭ জুলাই থিয়েটারে মুক্তি পাওয়ার  কথা ছবির।  

```