
ফাইল ছবি
শেষ আপডেট: 21 December 2023 11:35
দ্য ওয়াল ব্যুরো: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল তনুজাকে। বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। সেখানেই চিকিৎসা চলছে বর্ষীয়ান অভিনেত্রীর।
রবিবার বিকেলে নিজের বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কাজলের মা। তড়িঘড়ি বর্ষীয়ান অভিনেত্রীকে মুম্বইয়ের জুহু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তৎক্ষণাৎ তাঁকে ভর্তি করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া নেন। তবে পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তরিত করা হয় তনুজাকে।
কেমন আছেন এখন অভিনেত্রী?
হাসপাতাল সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন তনুজা। চিকিৎসকদের কড়া নজরদারিতে চিকিৎসা চলছে তাঁর। মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। বর্তমানে অভিনেত্রীর অবস্থা স্থিতিশীল। তিনি এখন ভাল আছেন।
বলিউডে অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী তিনি। ১৯৪৩ সালে ২৩ সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেন তনুজা। চিত্র পরিচালক কুমারসেন সমর্থ ও শোভনা সমর্থের মেয়ে তিনি। ১৯৭৩ সালে পরিচালক সমু মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। কাজল ও তানিশা দুই মেয়ে তাঁদের।
১৯৫০ সালে হামারি বেটি ছবি দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন তনুজা। হিন্দি, বাংলা দুই ভাষাতেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন তনুজা। তাঁর ঝুলিতে ৩০০-র বেশি ছবি রয়েছে।