Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

ম্যায়নে প্যায়ার কিয়া অতীত, মনে রাখতে চাই না: প্রসেনজিৎ

দ্য ওয়াল ব্যুরো: তিনি টলিউডের সবার প্রিয় বুম্বাদা। যদিও কেউ কেউ তাঁকে 'মিস্টার ইন্ডাস্ট্রি' বলেও ডাকেন। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) যে বাংলার সুপারস্টার, তা একবাক্যে স্বীকার করবেন সকলেই। এবার সেই প্রসেনজিৎই ডেবিউ করছে

ম্যায়নে প্যায়ার কিয়া অতীত, মনে রাখতে চাই না: প্রসেনজিৎ

শেষ আপডেট: 4 April 2023 15:32

দ্য ওয়াল ব্যুরো: তিনি টলিউডের সবার প্রিয় বুম্বাদা। যদিও কেউ কেউ তাঁকে 'মিস্টার ইন্ডাস্ট্রি' বলেও ডাকেন। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) যে বাংলার সুপারস্টার, তা একবাক্যে স্বীকার করবেন সকলেই। এবার সেই প্রসেনজিৎই ডেবিউ করছেন ওয়েব সিরিজে। তাও আবার জাতীয় স্তরের হিন্দি ওটিটিতে। আগামী সাত তারিখ অ‍্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে তাঁর প্রথম ওয়েব সিরিজ 'জুবিলি'।

সম্প্রতি মুম্বইয়ে সেই ছবির প্রচারে গিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রসেনজিৎ। আর সেখানে ফের তাঁকে 'ম্যায়নে প্যায়ার কিয়া' (Maine Pyar Kiya) নিয়ে প্রশ্নের মুখে পড়তে হল। প্রসঙ্গত, অনেকেই জানেন না যে কেরিয়ারের শুরুতেই বলিউডে নিজের ভাগ্য লিখনের সুযোগ পেয়েছিলেন প্রসেনজিৎ। অফার এসেছিল সুরজ বরজাতিয়ার পরিচালনায় কাজ করার। তবে টলিউডে ব্যস্ততার কারণে 'ম্যায়নে প্যায়ার কিয়া'র অফার ছেড়ে দেন তিনি।

এবার সেই নিয়ে ফের প্রশ্ন হতেই প্রসেনজিৎ বললেন, "ম্যায়নে প্যায়ার কিয়া অতীত। ছেড়ে দিয়েছি। ভুলেও গিয়েছি। মনে রাখতে চাই না।" এরপর খানিক থেমে তিনি আরও বলেন, "আমি এইমুহূর্তে নিজের ফোকাস ঠিক করে নিয়েছি। অনেকদিন পর হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ করলাম। এমন কিছু চরিত্র চাইছিলাম, যা আগে কোনওদিন করিনি। জুবিলির চরিত্রটি আমার খুব প্রিয়।"

উল্লেখ্য, 'জুবিলি' ওয়েব সিরিজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তিনি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি, অপারশক্তি খুরানা, রাম কাপুরের মতো অভিনেতারা। সিরিজে চারের দশকের বলিউডের গল্প তুলে ধরেছেন পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে।

৮০ বছর বয়সেও শাহরুখের সঙ্গে রোম্যান্স করতে চান রানি মুখোপাধ্যায়! নতুন ছবির ইঙ্গিত?


```