Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকা

এখনকার সিরিয়াল-অভিনেতাদের ইএমআই দেওয়ার ক্ষমতা নেই, 'শো অফ' ষোলো আনা: বিপ্লব চট্টোপাধ্যায়

টলিপাড়ার শেষ কিংবদন্তি ভিলেন। অপর্ণা, দেবশ্রী, শতাব্দীদের দিকে নজর থাকত যার সব ছবিতে। গালেও যার দাগ। সে তো আদ্যন্ত ভিলেন। কিন্তু বাস্তবে অসম্ভব ভাল একজন মানুষ। যিনি স্পষ্টবক্তা, সত্যিটা মুখের ওপর বলেন। তাই তিনি কঠিন কিন্তু মনটা নরম। টাইপকাস

এখনকার সিরিয়াল-অভিনেতাদের ইএমআই দেওয়ার ক্ষমতা নেই, 'শো অফ' ষোলো আনা: বিপ্লব চট্টোপাধ্যায়

শেষ আপডেট: 8 July 2023 07:21

টলিপাড়ার শেষ কিংবদন্তি ভিলেন। অপর্ণা, দেবশ্রী, শতাব্দীদের দিকে নজর থাকত যার সব ছবিতে। গালেও যার দাগ। সে তো আদ্যন্ত ভিলেন। কিন্তু বাস্তবে অসম্ভব ভাল একজন মানুষ। যিনি স্পষ্টবক্তা, সত্যিটা মুখের ওপর বলেন। তাই তিনি কঠিন কিন্তু মনটা নরম। টাইপকাস্ট হয়ে গেছেন বটে, তবে শুধু ভিলেন নন তিনি একজন লেজেন্ড অভিনেতা (Actor)। তাঁর 'শকুনির পাশা' অনবদ্য। জন্মদিনে মন খুলে কথা বললেন (Exclusive Interview) বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chattopadhyay)। প্রশ্ন করলেন শুভদীপ বন্দ্যোপাধ্যায়দ্য ওয়াল  - আজ জন্মদিনে আপনাকে শুভেচ্ছা ও প্রণাম বিপ্লবদা। কেমন কাটছে লকডাউনে জীবন?

বিপ্লব- ধন্যবাদ। বই পড়ে আর কিছু লেখালেখি করে কাটাচ্ছি। শরীর ভাল আছে। একটা নাটকের চিত্রনাট্য লিখছি সেটা মঞ্চস্থ করবারও ইচ্ছে আছে কিন্তু পয়সা দেবে কে? কেউ তো পয়সা দেবে না। প্রযোজক না পেলে নাটক ছবি কিছুই পরিচালনা করতে পারছি না।দ্য ওয়াল- আজ আপনার জন্মদিন ৮ই জুলাই। যে তারিখটা জ্যোতি বসুরও জন্মদিন, সৌরভ গাঙ্গুলীরও জন্মদিন। আপনি নিজেও একজন বামপন্থী আদর্শে চলা মানুষ। তো জ্যোতিবাবুর সঙ্গে আপনার জন্মদিন ভাগ করে কেমন লাগছে?

বিপ্লব- সেটা ভালই লাগছে। হ্যাঁ আমি প্রকাশ্যে বামপন্থী। বামফ্রন্টের মনে হয় ছিটেফোঁটা কিঞ্চিৎ আদর্শ বেঁচে আছে। কিন্তু বাকি দলের আদর্শ বলে কিছু নেই। বামফ্রন্টকে আমি বিশ্বাস করে এসেছি চিরকাল, এখনও বিশ্বাস করি, ভবিষ্যতে যে কটা দিন থাকব বিশ্বাস করে যাব। গর্ব সহকারে এটাও বলে যাচ্ছি, আমাদের দেশকে যদি বাঁচাতে পারে এই বামফ্রন্টই বাঁচাতে পারবে অদূর ভবিষ্যতে।

দ্য ওয়াল- গত বিধানসভায় বামফ্রন্টের জয়ী আসন সংখ্যা প্রায় নিশ্চিহ্ন। আপনাদের টালিগঞ্জপাড়ার বহু সহকর্মী শিল্পীরা যারা এককালে নিজেদের বামপন্থী বলে দাবি করতেন তাঁরা হঠাৎই অন্য রাজনৈতিক দলের হয়ে প্রচারে নেমে গেলেন যে! অন্যরঙের স্রোতে নাম লেখালেন তাঁরা।

বিপ্লব- ও বাবাহ ওরা বেশি বুঝদার! তাই বেশি বুঝে চলে গেছেন। তাঁরা মনে করেছে ওখানে গেলে লাভ হবে তাই গেছে তাঁদের হয়ে গলা ফাটাচ্ছেন। আদর্শ বললেন না? আদর্শ-নীতি নেই কারও কিছু। যেখানে মোটা টাকা সেখানেই এদের পাবেন। নাম বলতে চাই না। ওঁরা গেছেন বলেই কি আমাকে আমার এতদিনের আদর্শ বিসর্জন দিতে হবে? আমার কোনও বিলাসবহুল জীবনযাপনের লোভ নেই। রং পাল্টানোর স্বভাব নেই। এ বয়সে এসে আর কী স্টেটাস শো অফ করব! এরা তো নিজেদের স্বার্থে দলবদল করে।

দ্য ওয়াল- এই বামপন্থী মনোভাবের জন্যই কি আপনাকে আজকালকার সিনেমায় ডাকা হচ্ছে না? আপনার মতো এত বড় মাপের এক অভিনেতাকে অবহেলা করছে আজকের ইন্ডাস্ট্রি?

বিপ্লব- অবহেলা তো আছেই। সেটা ছেড়ে দিন। ডাকছে না ডিরেক্টরের পছন্দ নয় আমাকে, তাই ডাকছেনা। না ডাকলে আমি তো রোল চাইতে যাব না। আমি তো বলছি আমি কাজ করতে রাজি। ভাল করবার মতো রোল পেলেই করব।

দ্য ওয়াল- সৃজিত মুখোপাধ্যায় বা শিবপ্রসাদ মুখোপাধ্যায়রা আপনাকে তাঁদের ছবিতে কি অফার দিয়েছেন? আপনি কাজ করতে চান এখনকার প্রথমসারির পরিচালকদের সঙ্গে?

বিপ্লব- ও বাবাহ! বিশাল মাপের বিরাট ডিরেক্টর ওঁরা। তাঁরা আমার কাছে কেন আসতে যাবেন? ও বলে লাভ নেই। আপনার কাছে আমি বড় মাপের ভার্সেটাইল অভিনেতা, কিন্তু ওঁদের কাছে নই। তাই আমায় পছন্দ করেন না, ডাকেন না। ওঁরা এত বড় মাপের বড় নাম কেন আমার কাছে আসতে যাবে বলুন তো!

দ্য ওয়াল - আপনি তো সত্যজিৎ রায়ের হাত ধরে ফিল্মে আসেন 'প্রতিদ্বন্দ্বী' ছবি দিয়ে?

বিপ্লব - তাতে কি এল গেল! তাহলে আজ ডাকছে না কেন? মানিকদা, মৃণালদা, তরুণ মজুমদারের ছবিও যেমন করেছি তেমন যখন উত্তমদা (কুমার) মারা যাবার পর সবাই মাথায় হাত দিয়ে বসে পড়েছিল কিন্তু আমরা তো সেসময় কর্মাশিয়াল ফিল্মে কাজ করে সিঙ্গেলস্ক্রিনেই হাউসফুল বোর্ড ঝুলিয়েছি। এখন দেখেছেন সেসব একটাও হল আছে? সব মাল্টিস্টোরিড। মধ্যবিত্ত জীবনযাপন মানুষ পাল্টে ফেলেছে। সবাই এখন সব বোঝে। সবাই বড়লোক। ভিতরে দেখুন ফাঁপা। খালি কলসি বাজে বেশি অবস্থা। তবে এরা খুব সাহসী আমরা এত বড়লোকি ভাবনা ভাবতেও ভয় পেতাম।

[caption id="attachment_2325049" align="aligncenter" width="338"] 'প্রতিদ্বন্দ্বী'তে প্রথম আলাপ বিপ্লব ও মিস শেফালি। সঙ্গে সন্দীপ[/caption]

দ্য ওয়াল- 'শকুনির পাশা' আপনার লেজেন্ডারি নাটক। আপনি ছবিও পরিচালনা করেছেন। যেসব ছবিতে নিজের ভিলেন ট্যাগ আপনি মুছে ফেলেন। এখন পরিচালনা করতে চান?

বিপ্লব- অবশ্যই। গল্প রেডি, কিন্তু প্রোডিউসার কই? আপনি জানেন অনেক এখনকার সাংবাদিকরা জানেনও না আমি পরিচালকও। একজন সাংবাদিক সেদিন এসে আকাশ থেকে পড়ে বলছেন, 'আপনি ছবি পরিচালনাও করেছেন?' 'প্রজাপতি', 'অভিমন্যু, 'বিদ্রোহিনী', 'চোর ও ভগবান' এগুলো আমার বানানো ছবি জানেই না। তাহলেই বুঝুন কারা এখন কাজ করছেন মিডিয়ায়।

[caption id="attachment_2325052" align="aligncenter" width="350"] বিপ্লব চ্যাটার্জী পরিচালিত ছবি[/caption]

দ্য ওয়াল- আপনি প্রায় লেজেন্ড সব ডিরেক্টরের ছবিতে কাজ করেছেন। কিন্তু ঋতুপর্ণ ঘোষের থেকে কখনও ছবিতে অভিনয় করার অফার পেয়েছিলেন?

বিপ্লব- আমার দুর্ভাগ্য যে ঋতুপর্ণ ঘোষের মতো সুন্দর পরিচালকের সঙ্গে কাজ করা হয়নি। কিন্তু সেও বেচারা তাড়াতাড়ি চলে গেলেন। আরও কিছুদিন বাঁচলে কাজ দিতেন হয়তো আমাকে। কি করা যাবে কপাল আমার। তবে ঋতুপর্ণ আমার পাতালঘরে অভিনয়ের খুব প্রশংসা করেছিলেন।

[caption id="attachment_2325054" align="aligncenter" width="510"] পাতালঘরের 'ভিক' বিপ্লব[/caption]

দ্য ওয়াল- এখনকার সিরিয়াল নিয়ে কী বলবেন?

বিপ্লব- আমি ছোটবেলায় পড়েছিলাম শুনেছিলাম 'গল্পের গরু গাছে ওঠে'। আপনারাও শুনেছেন নিশ্চয়ই। এখনকার সিরিয়ালগুলো বলুন গল্প আছে কিছু? একটা নির্দিষ্ট গল্প আছে কিছু? খালি বাড়ানোর চিত্রনাট্য। যিনি লিখছেন পয়সা পেয়ে যাচ্ছেন, আরামে আছেন ভালোই ব্যবসা চলছে।

তবে হ্যাঁ আমার একটা ব্যাপার ভালো লাগছে শিল্পী-কলাকুশলীরা এরা সবাই সিরিয়াল করে টাকা পেয়ে যাচ্ছেন। এই সময় যদি বসে যেতেন মারাত্মক ব্যাপার হত। টাকা পেয়ে যান বলেই এরা বাজে গল্পে কাজ করতে প্রতিবাদ করেননা।দ্য ওয়াল- অজস্র সিরিয়ালে রোজ নতুন নতুন হিরো হিরোইন চরিত্রে নতুন ছেলেমেয়েরা আসছেন। তাঁরা এসেই খ্যাতির শীর্ষে, জনপ্রিয় মুখ। আগে তো নতুনরা ইন্ডাস্ট্রিতে এসেই এত খ্যাতি পেতেননা। ইন্ডাস্ট্রি কি উন্নত হল?

বিপ্লব - আসল ব্যাপার বলি তাহলে। চকচক করলেই সোনা নয়। এর আগে যখন লকডাউন চলছিল একজন নবীন অভিনেতার সঙ্গে আমার কথা হচ্ছিল। সে বলল যে আমি নতুন গাড়ি কিনেছি ইএমআই দিতে পারছি না। কী করব বুঝতে পারছি না। আমি বললাম তোমাকে নতুন গাড়িটা কিনতে কে বলেছিল! আমি নিজে দীর্ঘদিন সিরিয়াল নয়, বহু ছবিতে কাজ করে ১৫ বছর পর একটা সেকেন্ডহ্যান্ড ঝরঝরে গাড়ি কিনতে পেরেছি। তুমি নতুন গাড়িটা কিনতে গেলে কোন সাহসে? আমায় বোঝাও তুমি। এই ফিল্ম ইন্ডাস্ট্রি অনিশ্চয়তার জায়গা একটা। আজ আছে কাল নেই। তখন সে চুপ করে গেছে।

এদের হচ্ছে স্টেটাস সিম্বল শো অফ ষোলআনা চাই। আমাকে দেখাতে হবে। দেখাতে হলে এই পা পিছলে আলুরদম হবে। স্টেটাসটাই আজকাল সব। ও দেখাচ্ছে আমিও দেখাব। আমি একটা বড় গাড়ি নেব, সাউথসিটির বড় হাইরাইজ ফ্ল্যাটে থাকব। সেগুলোর ছবি ফেসবুকে দেব। রোজ খবরে হেডলাইন হবো। এই তো চলছে।

[caption id="attachment_2325068" align="aligncenter" width="600"] অঞ্জন চৌধুরীর 'সন্তান' ছবিতে[/caption]

দ্য ওয়াল- এইসব নতুন অভিনেতা অভিনেত্রীদের আপনার কেমন লাগে?

বিপ্লব- দু একজন ভালো অভিনয় করেন। বেশিরভাগই তো সাউথসিটি মল থেকে বেরচ্ছে, তাদের ধরে এনে সিরিয়ালে ঢুকিয়ে দিচ্ছে। তারপরই জিম করা ছবি, গাড়ি বাড়ি আপডেট। এদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার।

সিরিয়ালের মান অতি নিম্ন। লোকের কাছে বিকল্প নেই তাই এরাই চলছে বাজারে। সিরিয়াল যেটুকু চোখে পড়ে দেখি এদের উচ্চারণ ঠিক নেই, স-স-স করে কথা বলে। কাকে শেখাব আমি? শেখবার আগেই এরা সব পেয়ে গেছে আমাকেই শিখিয়ে দেবে এবং সিনিয়র আর্টিস্টদের সম্মান করা আজকাল ইন্ডাস্ট্রি থেকে উঠে গেছে।

দ্য ওয়াল- আপনি এখন সিরিয়াল করতে চান?

বিপ্লব- হ্যাঁ না করবার কী আছে! কিন্তু একটাই শর্ত আমার মতো করে করতে হবে। আদি অনন্তকাল ধরে শ্যুটিং, ও আমি পারব না। আরও দর্শকরা জেনে রাখুন কী চলে ওখানে। আমি একটা সিরিয়াল করতে গেছিলাম আমি বললাম স্ক্রিপ্ট কই? আমায় মোবাইল ধরিয়ে দিয়ে চলে গেল। বলল মোবাইলের ভিতর স্ক্রিপ্ট আছে। এভাবে কাজ হয়!

দ্য ওয়াল- আপনাদের সময়কার অনেক স্টারও তো এখন সিরিয়ালে আসছেন।

বিপ্লব- ওসব আমি জানি না, জানতে চাইও না। তবে হ্যাঁ ঘটছে। এ প্রসঙ্গে একটা মনে পড়ছে, এমন অনেক শিল্পী আছেন, আমাদেরই জমানার বলব, যারা একসময় আমার চোখের সামনে টিভি সিরিয়ালকে গালাগাল দিয়েছিলেন স্টুডিওতে দাঁড়িয়ে। এখন সে ভদ্রলোক প্যাঁ প্যাঁ করে সিরিয়াল করছেন। এটাই মজার। মজাগুলো আমি দেখে যাচ্ছি। আমি কিন্তু সিরিয়াল মাধ্যমটাকে গালাগাল দিইনা কখনও ওটাও একটা মিডিয়া।

[caption id="attachment_2325063" align="aligncenter" width="600"] মনুদার সঙ্গে[/caption]

দ্য ওয়াল- নতুন প্রজন্ম কি আপনাকে ভয় পায়?

বিপ্লব- (উচ্চকণ্ঠে) প্রথম কথা এই যে বললেন না আমাকে লোকে ভয় পায়, এই ন্যাকামিটা আমার সহ্য হয় না। আমি বাঘও নই, ভাল্লুকও নই, রাক্ষসও নই, খোক্কসও নই। আসলে কেন ন্যাকামিটা করে জানেন নিজেরা কিছু জানে না বলে। কিন্তু ভয় পাবার কোনও কারণ নেই।দ্য ওয়াল- আপনার ঠোঁটকাটা মন্তব্যের জন্যই কি এরা দূরে সরে যাচ্ছেন।

বিপ্লব- হতে পারে। কিন্তু আমি তো স্পষ্ট কথা বলার ধরন পাল্টাতে পারব না। আমি তো মিথ্যে কথা বলতে পারব না। আমি নিজেকে সততার প্রতীক বলে বিজ্ঞাপন দিই না। কিন্তু কে ভালো কে খারাপ সেটা মুখের উপর বলতে পারি আমি। আর যারা আমার ভিলেন অভিনয় দেখে ব্যক্তি আমিকে ভয় পায় তাঁদের কি আর বলব। সেদিন এক ভদ্রলোক আমায় এসে বললেন "আপনাকে দেখে ভয় পেয়ে আমার মেয়ে ছুটে পালাতে গিয়ে পড়ে গেছে।"

আমি বললাম "আপনার মেয়ে কত বড়? কী করে?" তখন শুনি মেয়ে এম এ সেকেন্ড ইয়ারে পড়ে। আমি তাজ্জব!দ্য ওয়াল- আজকের জন্মদিন কীভাবে কাটাবেন সারাদিন? স্পেশাল খাওয়া-দাওয়া?

বিপ্লব- ওসব কিছুনা। এখন সত্তরের উপর বয়স হয়ে গেছে ওসব নিয়ে আর মাথা ঘামাই না।

দ্য ওয়াল- তবু এখন বিপ্লব চট্টোপাধ্যায়ের সময় কাটে কীভাবে? বাড়িতে কে কে আছেন?

বিপ্লব - লিখে আর বই পড়ে। কাজ করার খিদেটা আছে। বাড়িতে আমি আর আমার স্ত্রী দীপ্তি চট্টোপাধ্যায় থাকি।

[caption id="attachment_2325084" align="aligncenter" width="600"] বিপ্লবী বিবাহ[/caption]

আমার স্ত্রী অভিনয় জগত থেকে একদমই নয়। কিন্তু আমার কাজের ব্যাপারে ওঁর সহোযোগিতা ছিল, এখনও সহযোগিতা আছে এটুকু বলতে পারি। আমার ছেলে, ছেলের বউ তো বাইরে থাকে। প্রবাসী বাঙালি তারা এখন।

পুনঃপ্রকাশিত সাক্ষাৎকার

তনুদা-সন্ধ্যাদির জন্যই ৫০ বছর পর দর্শক আমায় মনে রেখেছে: শ্রীমান ‘অয়ন’ পৃথ্বীরাজ


```