
প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 23 November 2024 18:31
দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরু থেকেই অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের ডিভোর্স নিয়ে চর্চা চলছে সর্বত্র। তাঁদের টালমাটাল সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছে টিনসেল টাউনে। এবছর দু'জনকে একসঙ্গে কোনও অনুষ্ঠানে দেখাও যায়নি। অনন্ত অম্বানির বিয়েতে বাবা-মা, দিদি ও গোটা পরিবারের সঙ্গে অভিষেক হাজির হলেও ছিলেন না ঐশ্বর্যা বা মেয়ে আরাধ্যা। দু'জনকে আলাদাভাবে অনুষ্ঠানে দেখা যায়। বিচ্ছেদের জল্পনা আরও বাড়তে থাকে। বচ্চন পরিবারের কেচ্ছা নিয়ে সর্বদা সরগরম সোশ্যাল মিডিয়া।
একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে ঐশ্বর্যা, অভিষেক এবং বচ্চন পরিবারের মধ্যে কোনও কিছুই ভাল যাচ্ছে না। সম্প্রতি বিবাহবিচ্ছেদের গুজবের কারণে শিরোনামে রয়েছেন তারকা দম্পতি। এরই মধ্যে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাই সুন্দরীর ডায়রির পাতা। যিনি তাঁর ব্যক্তিগত জীবন গোপন রাখতে বেশিপছন্দ করেন। তাঁরই গোপন ডায়রির পাতা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
অভিষেকের সঙ্গে বিয়ের আগে তাঁর নাম জড়িয়েছিল দুই তারকার সঙ্গে। সলমন খান ও বিবেক ওবেরয়ের নাম তাঁর সঙ্গে জড়াতেই চর্চায় এসেছিল রাই সুন্দরী। কিন্তু বিয়ের পর আর কোনও সম্পর্কে তিনি জড়াননি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ডায়েরির পাতা আবারও জল্পনা তৈরি করছে।
ডায়েরির পাতায় লেখা আছে যে, তিনি সবসময় খারাপ উদ্দেশ্যের লোকেদের থেকে দূরে থাকেন। এই ডায়েরির পাতাটি বেশ পুরনো, তাই অনেকে এটিকে সলমন খানের এবং তাঁর সম্পর্কের সময়ের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। সলমনের সঙ্গে বিচ্ছেদের পরই বিবেক ওবেরয়ের সঙ্গে তাঁর নাম জড়ায়।