Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

স্কুলে পরীক্ষা হওয়ার আগেই কোয়েশ্চেন পেপার এসে যেত সলমনের বাড়িতে!

দ্য ওয়াল ব্যুরো: পরীক্ষার প্রশ্নপত্র আগেই চলে আসতো বাড়িতে। তারপর পরীক্ষা দিতে যেতেন সলমন খান। শুনে চমকাচ্ছেন? ভাবছেন ভাইজান স্কুলে পরীক্ষা দিতে যেতেন, তাও আবার 'পেপার লিক'-এর পর! এমনটা হতেই পারে না। কিন্তু এটা ভুয়ো খবর বা গুজব নয়। কারণ কোন

স্কুলে পরীক্ষা হওয়ার আগেই কোয়েশ্চেন পেপার এসে যেত সলমনের বাড়িতে!

শেষ আপডেট: 9 January 2019 13:13

দ্য ওয়াল ব্যুরো: পরীক্ষার প্রশ্নপত্র আগেই চলে আসতো বাড়িতে। তারপর পরীক্ষা দিতে যেতেন সলমন খান। শুনে চমকাচ্ছেন? ভাবছেন ভাইজান স্কুলে পরীক্ষা দিতে যেতেন, তাও আবার 'পেপার লিক'-এর পর! এমনটা হতেই পারে না। কিন্তু এটা ভুয়ো খবর বা গুজব নয়। কারণ কোনও রাখঢাক না রেখেই নিজের ছেলের এমন গুণের কথা জানিয়েছেন, স্বয়ং সেলিম খান। সম্প্রতি, 'দ্য কপিল শর্মা শো'-তে এসেছিলেন সলমন খান। ভাইজানের সঙ্গে হাজির ছিলেন তাঁর বাবা সেলিম খান ও দু'ভাই সোহেল এবং আরবাজ। কপিলের শো-তে এসে সলমনের ছোটবেলার নানান স্মৃতি শেয়ার করেন সেলিম। আর তখনই হাটে হাঁড়ি ভাঙে। সেলিম জানান, তাঁদের বাড়িতে মাঝে মাঝেই আসতেন এক ব্যক্তি। নাম গণেশ। এই গণেশের খাতির যত্নও হতো সাংঘাতিক ভাবে। তিনি বলেন, "বাড়িতে গণেশ এলেই সাজো সাজো রব পড়ে যেত। গণেশকে বসতে দেওয়ার জন্য, খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যেতেন সবাই।" এসব দেখে সেলিম খান জানতে চান কে এই গণেশ? আর তারপরেই সামনে আসে আসল খবর। https://twitter.com/SonyTV/status/1077916488986705920 জানা যায়, এই গণেশই নাকি সলমনের জন্য বাড়িতে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আসতেন। আর সেই জন্যেই সারাবছর পরীক্ষার আগে আগেই ভাইজানের বাড়িতে দেখা যেত এই গণেশকে। শো শুরু হতেই সঞ্চালক কপিল সলমনকে জিজ্ঞাসা করেন কবে বিয়ে করছেন ভাইজান? জবাবে মুচকি হেসে সলমন বলেন, তাঁর আগামী ছবি ‘ভারত’-এ ৭২ বছরে বয়সে বিয়ে করবেন তিনি। সিনেমার গল্প অনুযায়ী বিগ স্ক্রিনে তেমনটাই হবে তাঁর চরিত্রের সঙ্গে। আর বাস্তবেও নাকি এই নিয়মই মেনে চলবেন সলমন। ভাইজানের এই উত্তর শুনে হাসতে থাকেন সেটে হাজির সবাই। অভিনেতার ‘সেন্স অফ হিউমার’ নিয়েও দারুণ প্রশংসা করেন দর্শকরা।

```