Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

'ভটভটি' চড়ে আসবে 'লক্ষ্মী ছেলে'! 'বিসমিল্লা'-র সানাই কি থামাবে 'ধর্মযুদ্ধ', জানাবে 'ব্যোমকেশ'

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো মানেই এতদিন ছিল প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখা, জমিয়ে রেস্টুরেন্টে খাওয়া আর বাংলা সিনেমা (bengali cinema) দেখা। গত কয়েকবছর ধরে শুধুমাত্র দুর্গাপুজোতেই ছোট বড় মিলিয়ে গড়ে ৫-৬টি সিনেমা মুক্তি পায়। তবে এবছরটা যেন অন্যান্

'ভটভটি' চড়ে আসবে 'লক্ষ্মী ছেলে'! 'বিসমিল্লা'-র সানাই কি থামাবে 'ধর্মযুদ্ধ', জানাবে 'ব্যোমকেশ'

শেষ আপডেট: 28 July 2022 06:53

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো মানেই এতদিন ছিল প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখা, জমিয়ে রেস্টুরেন্টে খাওয়া আর বাংলা সিনেমা (bengali cinema) দেখা। গত কয়েকবছর ধরে শুধুমাত্র দুর্গাপুজোতেই ছোট বড় মিলিয়ে গড়ে ৫-৬টি সিনেমা মুক্তি পায়। তবে এবছরটা যেন অন্যান্যবারের থেকে একটু আলাদা। এবারেও পুজোর সময় বেশ কিছু ছবি মুক্তির ঘোষণা হয়ে গেছে। তবে বছরভর এক-একটা মাসেও ৫-৬টি করে বাংলা ছবি মুক্তি পাচ্ছে। গত এপ্রিল-মে-জুন মাসেও এমনটা দেখা গিয়েছিল। জুলাইতে মুক্তির বাজারে ভাটা পড়লেও অগস্টে আবার একের পর এক বাংলা ছবি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। তবে বেশিরভাগ সিনেমাই করোনার কারণে এতদিন আটকেছিল। চোখ রাখা যাক আগামী মাসের মুক্তিপ্রাপ্ত পাঁচটি বাংলা ছবির (bengali cinema) তালিকায়।

দেব ‘বঙ্গভূষণ’, সোহম ‘মহানায়ক’! শাসক-ঘনিষ্ঠ নয় বলেই কি ব্রাত্য জিৎ? প্রশ্নে উত্তাল ফেসবুক

১) ধর্মযুদ্ধ (Dharmayuddha) :

রাজ চক্রবর্তীর এই ছবিটি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের এপ্রিলে। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। এরপর ২০২১ সালে আবার সিনেমাটি রিলিজের সিদ্ধান্ত নেওয়া হয় নির্মাতাদের তরফে। তবে সেবারেও মুক্তির আলো দেখেনি ছবিটি। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে ফের লকডাউন শুরু হওয়ায় আটকে যায় 'ধর্মযুদ্ধ'।

স্বাতীলেখা সেনগুপ্তের শেষ সিনেমা 'ধর্মযুদ্ধ' সব ঠিক থাকলে আগামী ১১ অগস্ট রাখীপূর্ণিমার দিন মুক্তি পাবে সিনেমাহলে। এছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী, পার্নো মিত্রকে। ছবির ট্রেলার, গান ইউটিউবে মুক্তি পেতেই হিট হয়েছিল। তবে এসবই হয়েছে দু'বছর আগে। এখন দেখার সেই পুরনো ম্যাজিক প্রেক্ষাগৃহে কতটা কাজ করে!

bengali cinema

২) ভটভটি (Bhotbhoti) :

তথাগত মুখোপাধ্যায়ের দ্বিতীয় ছবি 'ভটভটি'। এতে অভিনয় করছেন বিবৃতি চট্টোপাধ্যায়, ঋষভ বসু, দেবলীনা দত্ত-সহ আরও অনেকে। 'জাহাজবস্তি'কে ঘিরে গড়ে ওঠা এই সিনেমাটিও করোনার কারণে ২০২০ থেকে আটকে রয়েছে। তথাগতর ছবি মানেই দর্শকদের নতুন কিছু পাওনা। 'ভটভটি' ট্রেলারও সেই ইঙ্গিতই দিচ্ছে। এই সিনেমার মাধ্যমে একেবারে নতুন কিছু পেতে চলেছে টলি ইন্ডাস্ট্রি, এমনটাই মত দর্শকদের।

bengali cinema

৩) ব্যোমকেশ হত্যামঞ্চ (Byomkesh Hatyamancha) :

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের শেষ রচনা 'বিশুপাল বধ' উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে অরিন্দম শীলের ব্যোমকেশ সিরিজের চতুর্থ ছবি 'ব্যোমকেশ হত্যামঞ্চ'। আগের ছবিগুলির মতই এতেও ব্যোমকেশের চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায় এবং সত্যবতীর ভূমিকায় সোহিনী সেনগুপ্ত। তবে এবার পাল্টে গেছে অজিত। ঋত্বিক, রাহুলের পর এই ব্যোমকেশে নতুন অজিত হচ্ছেন সুহোত্র মুখোপাধ্যায়। এছাড়াও, অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন পাওলি দাম, অর্ণ মুখোপাধ্যায়, কিঞ্জল নন্দ, লোকনাথ দে প্রমুখ। গত মে মাস থেকেই চলছিল সিনেমার শ্যুটিং। আপাতত সমস্ত কাজ শেষ হয়ে এখন শুধু মুক্তির অপেক্ষা। দিন গুনছেন ব্যোমকেশপ্রেমীরাও। আগামী ১১ অগস্ট মুক্তি পাচ্ছে এই সিনেমাটিও।

bengali cinema

৪) বিসমিল্লা (Bismillah) :

প্রথম ছবি 'কেদারা' বানিয়েই জাতীয় পুরস্কার জিতেছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এবার আসতে চলেছে তাঁর দ্বিতীয় সিনেমা 'বিসমিল্লা'। সানাইয়ের সুর ও রাধা-কৃষ্ণ-মীরার প্রেমের আঙ্গিকে নতুন গল্প ফুটে উঠবে ইন্দ্রদীপের নতুন সিনেমায়। তিনটি প্রধান চরিত্রে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋদ্ধি সেন এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, কৌশিক গঙ্গোপাধ্যায়, অপরাজিতা আঢ‍্যের মতো তারকা শিল্পীরাও রয়েছেন এই ছবিতে। সিনেমাটি ঘিরে দর্শকদের প্রত্যাশার পারদ ইতিমধ্যে চড়তে শুরু করেছে। এখন দেখার ইন্দ্রদীপ দাশগুপ্তের 'বিসমিল্লা'র সুর সিনেমাপ্রেমীদের কতটা মনোরঞ্জন করতে পারে।

bengali cinema

৫) লক্ষ্মী ছেলে (Lakshmi Chele) :

তিনজন বড় পরিচালক একসঙ্গে হাত মেলালে কী হতে পারে, সম্ভবত এই প্রথমবার দেখতে চলেছে টলিউড। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এই প্রথমবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজের ব্যানারে ছবি করছেন। একইসঙ্গে প্রথমবার কৌশিকের সিনেমায় দেখা যাবে তাঁর ছেলে উজান গঙ্গোপাধ্যায়কেও। 'রসগোল্লা' ছবির সেই নবীন যে এখন আরও বড় এবং পরিণত একজন অভিনেতা হয়েছেন, তা একবাক্যে স্বীকার করছেন সিনেমা বিশেষজ্ঞরা। তাই দর্শকরাও মুখিয়ে আছেন বাবার পরিচালনায় ছেলের অভিনয় দেখার জন্য। অন্ধবিশ্বাস ও কুসংস্কার কীভাবে সাধারণ মানুষকে গ্রাস করে এবং এর থেকে মুক্তির উপায় কী, সেই পথই বাতলে দেবে 'লক্ষ্মী ছেলে'। আগামী ২৫ অগস্ট বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।

bengali cinema

```