Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

হাওয়াই দ্বীপে নাকি বিয়ে সারছেন প্রিয়ঙ্কা-নিক? জল্পনা বি-টাউনে

দ্য ওয়াল ব্যুরো: হাই প্রোফাইল সেলিব্রিটিদের ডেস্টিনেশন ওয়েডিং এখন একটা ট্রেন্ড। আর সেলেব জুটি যদি হয় প্রিয়ঙ্কা চোপড়া আর নিক জোনাস তাহলে কৌতুহলটা চারগুণ বেড়ে যায়। প্রেম পর্ব থেকে থেকে বাগদান— প্রিয়ঙ্কা-নিক খুঁটিনাটি তুলে ধরতে বিন্দুমাত্র ক

হাওয়াই দ্বীপে নাকি বিয়ে সারছেন প্রিয়ঙ্কা-নিক? জল্পনা বি-টাউনে

শেষ আপডেট: 21 August 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: হাই প্রোফাইল সেলিব্রিটিদের ডেস্টিনেশন ওয়েডিং এখন একটা ট্রেন্ড। আর সেলেব জুটি যদি হয় প্রিয়ঙ্কা চোপড়া আর নিক জোনাস তাহলে কৌতুহলটা চারগুণ বেড়ে যায়। প্রেম পর্ব থেকে থেকে বাগদান— প্রিয়ঙ্কা-নিক খুঁটিনাটি তুলে ধরতে বিন্দুমাত্র কার্পণ্য করেনি কোনও সংবাদমাধ্যমই। পাপারাৎজিদের ক্যামেরার লেন্স বোধকরি ২৪ ঘণ্টাই ফোকাস করে আছে এই সেলেব জুটির দিকেই। ঘরোয়া অনুষ্ঠানে বাগদান তো হল। পরবর্তী স্টেপ অবশ্যই বিয়ে। তাই বিয়ে নিয়েই নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে বি-টাউনে। কোথায় চার হাত এক হবে এই জুটির? কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে এখনই। মিডিয়া থেকে আম জনতা জল্পনা-কল্পনায় খামতি রাখছে না কেউই। তবে শেষমেশ নতুন যে গুজবটা বেশ ফলাও করেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় সেটা হল হাওয়াই দ্বীপেই নাকি বিয়ের অনুষ্ঠান রাখতে চলেছেন দু’জনেই। নিকের পছন্দ সমুদ্র। তাই হাওয়াই হতে পারে হিট-জুটির ফেভারিট ওয়েডিং ডেস্টিনেশন। বিয়েটা যেখানেই হোক, পেজ-থ্রির মধ্যমণি যে এখন প্রিয়ঙ্কা-নিক সেটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। ‘দেশি গার্ল’ তাঁর ‘রোকা’তে কেমন পোশাক পরলেন থেকে তাঁর ডিজাইনের ব্যাগের দাম কত— এই খবর এখন সবারই জানা। প্রথম প্রথম নিকের সঙ্গে সম্পর্কের কথা এড়িয়ে গিয়েছেন ঠিকই, কিন্তু ক্যামেরার নজর থেকে নিজেদের কখনওই আড়াল রাখেননি ‘পিগি চপস’। ঘরোয়া অনুষ্ঠান থেকে রেস্তোরাঁ সর্বত্রই নিকের হাত ধরে পোজ দিতে দেখা গিয়েছে প্রাক্তন বিশ্বসুন্দরীকে। মুখে সেই দুষ্টুমিষ্টি হাসি। হলিউড গায়ক নিকের সঙ্গে বয়সের ফারাক নিয়ে নিন্দুকেরা যাই বলুন না কেন, তাতে এই জুটির মুচমুচে প্রেম কাহিনীতে বিন্দুমাত্র ছেদ পড়েনি। বরং, প্রিয়ঙ্কা-নিক কখন কোথায় যাচ্ছেন তা নিয়ে আগ্রহটা আরও বেড়েছে। শ্যামলা রঙা আগুনে সুন্দরী ফোকাসের আলোটা বরাবর নিজের দিকেই রেখেছেন। গত শনিবার সকালেই গোটা মিডিয়া জুড়ে ফ্ল্যাশ করেছে প্রিয়ঙ্কা-নিক বাগদানের খবর। জুহুর বাড়িতে ঘরোয়া অনুষ্ঠানে ‘রোকা’ সেরেছেন নায়িকা। অনুষ্ঠানের পর ইনস্টাগ্রামে ছবি দিয়ে ক্যাপশন লিখেছেন ‘টেকেন’। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ের পর এটা এখন বলিউডের ট্রেন্ড, অনুষ্ঠানের আগে প্রাত্র বা পাত্রী মিডিয়াকে কিছু জানান না। অনুষ্ঠানের পর টুইটার বা ইনস্টাগ্রামে ছবি দেন। প্রাক্তন বিশ্বসুন্দরীও হেঁটেছেন সেই চেনা ছকেই। আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা হলুদ আনারকলিতে লাস্যময়ী লাগছিল প্রিয়ঙ্কাকে। প্রিয়ঙ্কার মা মধু চোপড়ার পাশাপাশি নিকের বাবা-মাও পরেছিলেন সাবেকি পোশাক। রাতের পার্টিতে প্রিয়ঙ্কা পরেছিলেন হালকা রঙের পোশাক। গলায় ছিল হিরের নেকলেস। নিকও ছিলেন সাদামাঠা সাজে। পাত্র ও পাত্রীর মা পার্টিতে বেছেছিলেন শাড়ি। রাতে পাঁচতারা হোটেলে অনুষ্ঠান ছিল বেশ জমকালো। তবে, অতিথি ছিলেন হাতেগোনা। রাতের পার্টিতে নজর কাড়েন তাঁর কাছের বন্ধুবান্ধব। যে তালিকায় ছিলেন বোন পরিণীতি চোপড়া ছাড়াও আলিয়া ভট্ট, সলমন খানের বোন অর্পিতা খান ও তাঁর স্বামী আয়ুশ শর্মা। সকলেই ছিলেন ক্যাজ়ুয়াল পোশাকে। ছিলেন প্রিয়ঙ্কার পছন্দের পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী, বিশাল ভরদ্বাজও। মেয়েকে নিয়ে এসেছিলেন মুকেশ ও নীতা অম্বানী। কর্ণ জোহর আসেননি। তবে শুভেচ্ছাবার্তা দিয়ে ফুলের স্তবক পাঠিয়েছিলেন। https://www.instagram.com/p/BmqFyiHHVGK/?utm_source=ig_web_copy_link রাতের অনুষ্ঠানে প্রিয়ঙ্কা-নিকের সম্মানে যে বিশেষ কেকটি তৈরি করা হয়েছিল তাতেও ছিল চমক। ১৫ কিলোগ্রাম ওজনের কেকটিতে নাকি ব্যবহার করা হয়েছিল ২৪ ক্যারেট সোনা। সাদা এবং গোলাপি রঙা কেকে ছিল হলুদ পাতার ব্যবহার। ওই পাতাই নাকি তৈরি হয়েছিল আসল সোনা দিয়ে!

```