Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

ঘাটে যাওয়ার দিনও আমাকে এরকমই দেখতে লাগবে: স্বস্তিকা 

বয়স নিয়ে লুকোছাপা করেন না স্বস্তিকা মুখোপাধ্যায়। ৪০ পেরিয়েছে। বলিরেখার আগমন ঘটেছে নিজস্ব নিয়মে।

ঘাটে যাওয়ার দিনও আমাকে এরকমই দেখতে লাগবে: স্বস্তিকা 

স্বস্তিকা মুখোপাধ্যায়

শেষ আপডেট: 20 April 2025 21:55

বিহঙ্গী বিশ্বাস 

বয়স নিয়ে লুকোছাপা করেন না স্বস্তিকা মুখোপাধ্যায়। ৪০ পেরিয়েছে। বলিরেখার আগমন ঘটেছে নিজস্ব নিয়মে। মেকআপ করেন প্রয়োজনে। মাঝেমধ্যেই মেকআপ ছাড়া ছবিও পোস্ট করতে দেখা যায় তাঁকে। 'সত্যরে লও সহজে'-- এই মন্ত্র যেন খানিক প্রিয়ই তাঁর। তবু কিছু কথায় অবাক হন তিনি। বয়সের তুলনায় ছোট দেখালে কমেন্ট আসে, 'এখনও এমন দেখতে'? এই 'এখনও'তেই আপত্তি তাঁর! 

দ্য ওয়ালের সঙ্গে এক্সক্লুসিভ আড্ডা চলছিল। পার্কস্ট্রিটের ক্যাফেতে মাথায় ফুল আর বড় টিপে হাজির হয়ে নিজেই এই প্রসঙ্গ টেনে আনলেন স্বস্তিকা। বললেন, "অনেকেই বলে, হাউ আর ইউ স্টিল লুকিং লাইক দিস! আপনাকে এখনও এরকম দেখতে? আমার তাঁদের কাছে প্রশ্ন, কোন বয়সে গিয়ে মহিলাদের খারাপ দেখতে লাগবে এটা কে নির্ধারণ করবেন?'

এল ওয়াহিদা রহমান প্রসঙ্গও। বয়স ৮০ পেরিয়েছে। গ্ল্যামারে আজও তিনি টেক্কা দিতে পারেন ষোড়শী। তারুণ্যের বিলুপ্তি ঘটলেও সৌন্দর্য একই রকম। এই দুইয়ের মধ্যে তো বিরোধ নেই! 

স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় স্বস্তিকা বললেন, "এই 'এখনও' শুনে একজনকে প্রশ্ন করেছিলাম, আমি কি এক পা বাইরে, আর আর এক পা কেওড়াতলায় দিয়ে আছি? এই এখনও কথাটার মানে কী? ভাই, আমাকে ঘাটে যাওয়ার দিনও এরকমই লাগবে। আমি নিশ্চিত করে যাব, আমি যেদিন মারা যাব সেদিনও যেন এরকমই লাগে।" 

সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই লিঙ্কে 


```