
টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল
শেষ আপডেট: 15 October 2024 21:09
দ্য ওয়াল ব্যুরো: আগামী বুধবার (১৬ অক্টোবর) থেকে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে। এই সিরিজের প্রথম ম্যাচ বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই ম্য়াচে প্রত্যেকের নজর টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের উপর রয়েছে। থাকবে নাই বা কেন? তাঁর সামনে যে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। কী সেই ইতিহাস? আসুন জেনে নেওয়া যাক।
চলতি বছর টেস্ট ক্রিকেটে যশস্বী জয়সওয়াল ৯২৯ রান করেছেন। এই অবস্থায় প্রথম ম্য়াচে তিনি যদি ৭১ রান করে ফেলেন, তাহলে ২০২৪ সালে টেস্ট ক্রিকেটে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ১,০০০ রানের চৌকাঠ স্পর্শ করবেন। ভারতীয়দের মধ্যে এই বছর সর্বাধিক রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শুভমান গিল। তিনি ৮ ম্যাচের ১৫ ইনিংসে মোট ৬৬২ রান করেছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালে এখনও পর্যন্ত একজন ব্যাটারই টেস্ট ক্রিকেটে ১,০০০ রানের গণ্ডি টপকাতে পেরেছেন। তিনি হলেন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জো রুট। এই বছর জো রুট দুর্দান্ত ফর্মে রয়েছেন। ১২ ম্যাচে ২১ ইনিংসে তিনি ১,২৪৮ রান করেছেন। এরমধ্যে পাঁচটি সেঞ্চুরি এবং চারটে হাফসেঞ্চুরি রয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। তিনি ৯৪৩ রান করেছেন।
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।