Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

Virat Kohli: টেস্টে ফিরছেন বিরাট? নিউজিল্যান্ড সিরিজের আগে বড় দাবি রবিন উথাপ্পার

নিউজিল্যান্ড সিরিজের আগে বিরাট কোহলির টেস্ট অবসর নিয়ে নতুন জল্পনা। রবিন উথাপ্পার মন্তব্যে আবার কি সাদা জার্সিতে ফিরবেন তিনি?

 Virat Kohli: টেস্টে ফিরছেন বিরাট? নিউজিল্যান্ড সিরিজের আগে বড় দাবি রবিন উথাপ্পার

বিরাট কোহলি

গার্গী দাস

শেষ আপডেট: 11 January 2026 12:00

দ্য ওয়াল ব্যুরো: অবসর কি আদৌ শেষ কথা? নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের ঠিক আগে ভারতীয় ক্রিকেটে ফের আলোচনার কেন্দ্রে বিরাট কোহলি (Virat Kohli)। কারণ, প্রাক্তন ভারতীয় ব্যাটার রবিন উথাপ্পা (Robin Uthappa) প্রকাশ্যে বিরাটের কাছে অনুরোধ জানালেন, টেস্ট ক্রিকেট থেকে নেওয়া অবসর যেন পুনর্বিবেচনা করেন তিনি।

২০২৫ সালের ইংল্যান্ড সফরের ঠিক আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন কোহলি। খেলছেন শুধুই ওয়ানডে ফরম্যাটে। আসন্ন নিউ জিল্যান্ড সিরিজে তাঁকে দেখা যাবে ভারতীয় জার্সিতে। তবে নেটে অনুশীলনের একটি ছবি ঘিরে নতুন করে বিরাট নিয়ে বিতর্ক উস্কে দিলেন উথাপ্পা। সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করে তিনি লেখেন, “ওই চোখ দুটোই অনেক কথা বলে দেয়। সত্যিই মনে হচ্ছে, টেস্ট অবসর ফিরিয়ে নেওয়ার সময় এসেছে।”

তাঁর কথায়, কোহলিকে আবার সাদা জার্সিতে দেখতে চান অসংখ্য ক্রিকেটপ্রেমী। এই মন্তব্য ঘিরে ক্রিকেটমহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। কারণ, সাম্প্রতিক সময়েও ফর্ম নিয়ে প্রশ্নের অবকাশ দেননি কোহলি। ঘরোয়া বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) খেলেও বড় রানের ইঙ্গিত দিয়েছেন, একই অবস্থা রোহিতেরও। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের ভরসা মূলত এই দুই অভিজ্ঞ ব্যাটারই। যদিও সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তবু ওয়ানডে সিরিজে স্পটলাইট থাকবে তাঁদের দিকেই।

এই সিরিজে অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) পারফরম্যান্সও নজরে থাকবে সকলের। টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর তাঁর ব্যাটে কী জবাব আসে, সেটা দেখার জন্য মুখিয়ে আছেন অনুরাগীরা। এদিকে, গিলের প্রত্যাবর্তনে ওপেনিংয়ে জায়গা হারাতে পারেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ফেরা চার নম্বর পজিশনের পরীক্ষানিরীক্ষায় ইতি টানতে পারেন। এছাড়া উইকেট কিপার হিসেবে রাহুলই (KL Rahul) আপাতত এগিয়ে, ফলে বেঞ্চেই থাকতে হতে পারে পন্থকে  (Rishabh Pant)।

বোলিং বিভাগে নেই বুমরাহ (Jasprit Bumrah) ও পান্ডিয়া (Hardik Pandya)। টি-টোয়েন্টির কথা ভেবে তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে পেস আক্রমণের দায়িত্ব সিরাজ (Mohammed Siraj), অর্শদীপ (Arshdeep Singh), রানা (Harshit Rana) ও প্রসিধ কৃষ্ণার (Prasidh Krishna) কাঁধে। স্পিনে থাকছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ও জাদেজা (Ravindra Jadeja)।

নিউজিল্যান্ড শিবিরও নতুন মুখে ভরা। চোট ও ব্যক্তিগত কারণে নেই স্যান্টনার (Mitchell Santner), লাথাম (Tom Latham), কেন উইলিয়ামসন (Kane Williamson)। নেতৃত্বে ব্রেসওয়েল (Michael Bracewell)। তবু ডেভন কনওয়ে (Devon Conway), ড্যারিল মিচেল, (Daryl Mitchell), হেনরি নিকোলস (Henry Nicholls), গ্লেন ফিলিপস (Glenn Phillips)-দের নিয়ে কিউই ব্যাটিং লাইনআপ হালকা নয়।

সব মিলিয়ে সিরিজের আবহে একটাই প্রশ্ন ঘুরছে, বিরাট কি সত্যিই টেস্ট অধ্যায় শেষ করে দিয়েছেন? না কি উথাপ্পার (Robin Uthappa) কথা অন্য ইঙ্গিত দিচ্ছে?


```