Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

আদৌ আউট ছিলেন বিরাট? কোহলি প্যাভিলিয়নে ফিরতেই জোর বিতর্ক

প্যাভিলিয়ন যাওয়ার আগে কিং কোহলি এই ব্যাপারে শুভমান গিলের সঙ্গে আলোচনাও করেছিলেন।

আদৌ আউট ছিলেন বিরাট? কোহলি প্যাভিলিয়নে ফিরতেই জোর বিতর্ক

বিরাট কোহলির আউট নিয়ে শুরু জোর বিতর্ক

শেষ আপডেট: 20 September 2024 18:36

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হলেন বিরাট কোহলি। এমন কোনও জায়গা বোধহয় নেই, যেখানে তিনি খেলেননি। দ্বিতীয় সন্তান জন্মের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেননি তিনি। আশা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে তাঁর ব্যাট থেকে রানের বন্যা বইবে। কিন্তু, তেমনটা একেবারে হয়নি। 

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে তিনি একেবারে ভালো ব্যাটিং করতে পারলেন না। প্রথম ইনিংসে তিনি ৬ রান করেন। দ্বিতীয় ইনিংসে তিনি ১৭ রান করে আউট হন। বিরাটের আউট নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় বইতে শুরু করেছে।

রিভিউ নিলেন না বিরাট কোহলি

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে আম্পায়ার রিচার্ড কেটলবরো কিং কোহলিকে LBW আউট দেন। মেহদি হাসান মিরাজের বলে আউট হওয়ার পর, শুভমানের সঙ্গে আলোচনা করেন বিরাট। শেষপর্যন্ত রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। মেহদি হাসান মিরাজের ডেলিভারি অন সাইডে ফ্লিক করার জন্য বিরাট কিছুটা এগিয়ে এসেছিলেন। কিন্তু, বলটা আচমকা নিচু হয়ে যায় এবং তাঁর প্যাডে লাগে। সেকারণে আম্পায়ার তাঁকে আউটের নির্দেশ দেন। 

পরবর্তীকালে রিপ্লেতে দেখা গিয়েছে, বলটা বিরাটের ব্যাটে সামান্য স্পর্শ করেছিল। তারপর সেটা প্যাডে লাগে। আলট্রা এজে স্পাইক দেখা যায়। সবথেকে বড় আশ্চর্য্যের বিষয়, বিরাট নিজেও বুঝতে পারেননি যে বলটা তাঁর ব্যাটে লেগেছিল। যদি সেটা তিনি বুঝতে পারতেন, তাহলে অবশ্যই রিভিউ নিতেন। সর্বোপরি, আউট হওয়ার হাত থেকে বেঁচে যেতেন। 

প্যাভিলিয়ন যাওয়ার আগে কিং কোহলি এই ব্যাপারে শুভমান গিলের সঙ্গে আলোচনাও করেছিলেন। কিন্তু, যে ব্যাটার বলটা খেলেছেন, তিনিই সবথেকে ভালো বুঝতে পারবেন। 

তিনটে ফরম্যাট মিলিয়ে বিরাট কোহলি ১০০-র বেশি ম্যাচ খেলেছেন। ২০১১ সালে তিনি টিম ইন্ডিয়ার হয়ে ডেবিউ করেন। এরপর ভারতীয় ব্যাটিং অর্ডারে তিনি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত বিরাট ১১৪ টেস্ট ম্যাচে মোট ৮,৮৭১ রান করেন। এরমধ্যে ২৯টি সেঞ্চুরি এবং ৩০টি হাফসেঞ্চুরি করেছেন।


```