Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

রুটি ১১৮, ভাজাভুজি ৩৪৮, বিরিয়ানি ৯৭৮! কোহলির রেস্তরাঁয় যেতে চান? ঝালিয়ে নিন মেনু কার্ড

রেস্তরাঁয় পরিবেশিত খাবার দামী হলেও পরিবেশ বেশ জনপ্রিয়। কাচঘেরা ছাদের নিচে কোহলির রেস্তরাঁয় বসে খাওয়া মানেই সেলিব্রিটি–স্টাইল এক্সপেরিয়েন্স। 

রুটি ১১৮, ভাজাভুজি ৩৪৮, বিরিয়ানি ৯৭৮! কোহলির রেস্তরাঁয় যেতে চান? ঝালিয়ে নিন মেনু কার্ড

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 31 October 2025 18:49

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট মাঠে আগেই রাজ করেছেন। এখন সেই রাজত্ব ছড়াতে চান ব্যবসার মঞ্চে। কিন্তু গুণমান নয়, বিরাট কোহলির (Virat Kohli) রেস্তরাঁ আলোচনার কেন্দ্রে স্রেফ খাবারের দামে!

মুম্বইয়ের (Mumbai) জুহুতে (Juhu) কোহলির বিলাসবহুল রেস্তরাঁ ‘ওয়ান৮ কমিউন’ (One8 Commune)। একসময় এই জায়গাতেই ছিল কিংবদন্তি কিশোর কুমারের (Kishore Kumar) বাংলো ‘গৌরী কুঞ্জ’। ২০২২ সালে তাকেই সংস্কার করে রেস্তরাঁ বানান কোহলি। কাঁচের ছাদ, আধুনিক আর্কিটেকচার আর সমুদ্রের উদাসী হাওয়া—সব মিলিয়ে সেলেব-হটস্পট!

কিছুদিন আগে কোহলি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি এমন জায়গা পছন্দ করি যেখানে সকাল থেকে রাত পর্যন্ত কিচেন খোলা থাকে। এখানে ইভেন্টও হয়। ইন্টেরিয়রটা ইচ্ছে করেই ক্যাজুয়াল রাখা, যাতে একদম নির্ভার লাগে!’

যদিও এই ‘চিল আউট’ ভাইবের দাম কিছুটা বেশি বলেই মনে করছে সোশ্যাল মিডিয়ার বড় অংশ। সমাজমাধ্যমে এখন ঝড় তুলেছে রেস্তরাঁর মেনুকার্ড। খাবারের তালিকা অনুযায়ী, এক প্লেট লখনউ দম ল্যাম্ব বিরিয়ানি (Lucknowi Dum Lamb Biryani) খেতে খরচ পড়বে ৯৭৮ টাকা। চিকেন চেট্টিনাড (Chicken Chettinad) ৮৭৮ টাকা। সবচেয়ে সাধারণ খাবারগুলোর দামও চোখ কপালে তোলার মতো—একটা তন্দুরি রুটি বা বেবি নান ১১৮ টাকা আর সলটেড ফ্রাইস (Salted Fries) ৩৪৮ টাকা! তবে তালিকার সবচেয়ে দামী আইটেম ল্যাম্ব শ্যাঙ্ক (Lamb Shank)—এক প্লেটের দাম ২,৩১৮ টাকা!

রেস্তরাঁয় পরিবেশিত খাবার দামী হলেও পরিবেশ বেশ জনপ্রিয়। কাচঘেরা ছাদের নিচে কোহলির রেস্তরাঁয় বসে খাওয়া মানেই সেলিব্রিটি–স্টাইল এক্সপেরিয়েন্স। তবে খেতে যাওয়ার আগে একবার মেনুকার্ড ঝালিয়ে নিলে ভাল—নইলে বিল আসার সময় ভিরমি খাওয়ার ষোলো আনা সম্ভাবনা!


```