Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

ঝুলছিল বিপদের খাঁড়া? সেঞ্চুরির পর 'চাপে ছিলাম' মন্তব্য তিলকের

এই ম্য়াচে ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শতরান করলেন তিলক।

ঝুলছিল বিপদের খাঁড়া? সেঞ্চুরির পর 'চাপে ছিলাম' মন্তব্য তিলকের

শতরানের পর উচ্ছ্বসিত তিলক

শেষ আপডেট: 13 November 2024 23:17

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্য়াচটা তিলক বর্মার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। সিরিজের প্রথম দুটো ম্য়াচে তিনি সেইঅর্থে বড় রান করতে পারেননি। প্রথম ম্য়াচে ১৮ বলে ৩৩ রান করলেও, দ্বিতীয় ম্য়াচে তিনি ২০ বলে ২০ রান করেন। ইতিমধ্যে তিলকের ব্যাটিং নিয়ে সমালোচনাও শুরু হয়েছিল। অনেকে তাঁর পরিবর্তে আবার রমনদীপ সিংকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে নেওয়ার জন্য আবেদন শুরু করেন। এই পরিস্থিতিতে জ্বালাময়ী শতরান তিলককে কিছুটা হলেও স্বস্তি দেবে।

ইনিংসের বিরতিতে তিলক বর্মা বললেন, 'আপাতত খুবই খুশি হয়েছিল। দীর্ঘদিন ধরে এই মুহূর্তটার জন্য় অপেক্ষা করছিলাম। চোট থেকে ফেরার পর এই সেঞ্চুরিটা সত্যিই আমার কাছে গুরুত্বপূর্ণ। এই উইকেটে দ্বিমুখী গতির কারণে শুরুর দিকে কিছুটা সমস্যা হয়েছিল। কিন্তু, আমি নিজের মনোসংযোগ ধরে রাখি এবং ব্যাকরণ মেনে ব্যাটিং করি।'

এই ম্য়াচে অভিষেক শর্মাও দুরন্ত হাফসেঞ্চুরি করেন। দ্বিতীয় উইকেটে অভিষেক এবং তিলক ১০০+ রানের পার্টনারশিপও গড়ে তোলেন। সতীর্থ ব্যাটার প্রসঙ্গে তিলক বললেন, 'আমরা দুজনেই খুব চাপে ছিলাম। এই ইনিংসটা আমাদের দুজনের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ।'

এই ম্য়াচে টিম ইন্ডিয়ার জয়ের ব্যাপারে তিলক যথেষ্ট আশাবাদী। তিনি বললেন, 'আমাদের স্পিনাররা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছে। আমরা আশা করছিলাম যে ২০০ থেকে ২১০ রান করতে পারব। সেটা আপাতত করতে পেরেছি। আশা করছি, এই ম্য়াচটাও আমরা জিতব।'

প্রসঙ্গত, এই ম্য়াচে ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শতরান করলেন তিলক। এই তালিকায় সবার উপরে রয়েছে যশস্বী জয়সওয়ালের নাম। এছাড়া ভারতের দ্বাদশ ব্যাটার হিসেবে তিনি টি-২০ ক্রিকেটে শতরান করলেন। কোনও দলের ৬ জনের বেশি ব্যাটার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শতরান করতে পারেননি। এছাড়া ভারতের পঞ্চম ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ক্রিকেট সেঞ্চুরি হাঁকালেন তিনি।


```