Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

হায়দরাবাদ পৌঁছতেই অনুরাগীদের কব্জায় তিলক! হাজির ব্যান্ড পার্টি, বিমানবন্দরে জনপ্লাবন

তাঁর অপরাজিত ৬৯ রানের ইনিংসেই নিশ্চিত করেছে এশিয়া কাপের শিরোপা। এখন দেশের গর্ব, হায়দরাবাদের নতুন নায়ক, প্রতিশ্রুতিমান তিলক বর্মাকে ঘিরেই যেন শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটের নয়া পর্ব! 

হায়দরাবাদ পৌঁছতেই অনুরাগীদের কব্জায় তিলক! হাজির ব্যান্ড পার্টি, বিমানবন্দরে জনপ্লাবন

তিলক বর্মা

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 September 2025 10:59

দ্য ওয়াল ব্যুরো: দুবাইয়ে পাকিস্তান (Pakistan)-বধের নায়ক তিনি। এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে একক দাপটে টিম ইন্ডিয়াকে (Team India) এনে দিয়েছেন নবম শিরোপা। সেই তিলক বর্মা (Tilak Varma) সোমবার যখন ফিরলেন হায়দরাবাদে (Hyderabad), শহর আগাম প্রস্তুত ছিল নতুন নায়ককে বরণ করে নিতে।

আর ঠিক প্রত্যাশিত দৃশ্যই ধরা পড়ল বিমানবন্দরে। কার্যত জনপ্লাবন। ব্যান্ড বাজনা, ঢাকঢোল, ফুলের মালা, আর অগণিত কণ্ঠে একটাই স্লোগান: ‘তিলক! তিলক!’ গাড়ি যখন বেরোল, অনুরাগীরা চারদিক থেকে ঘিরে ধরলেন। ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে উচ্ছ্বাসে সাড়া দিলেন বছর তেইশের বাঁ-হাতি ব্যাটার। মুহূর্তে ভাইরাল হল সেই দৃশ্য।

তেলঙ্গানা ক্রীড়া দফতরের চেয়ারম্যান শিবসেনা রেড্ডি (Shivsena Reddy) আর ম্যানেজিং ডিরেক্টর সোনি বালা দেবী (Soni Bala Devi) বিমানবন্দরে হাজির ছিলেন নায়ককে সংবর্ধনা জানাতে। পাশে তিলকের দাদা তারুণ বর্মা (Tarun Varma)। আনন্দে মুখ ঝলমলে। বললেন, ‘ও খুব ভাল খেলেছে। ফাইনালে এত চাপের মধ্যে এভাবে খেলা সহজ নয়। কিন্তু তিলক সব সামলেছে। পরিবারের সকলে গর্বিত!’

ফাইনালের স্মৃতি তখনও টাটকা। দ্রুত উইকেট হারানোয় চাপ বাড়ছিল। তার মধ্যেই পাকিস্তানি ক্রিকেটাররা নানাভাবে স্লেজিং শুরু করেন। কিন্তু তরুণ ব্যাটার ভেঙে পড়েননি। বরং ম্যাচ শেষে নিজেই বলেছেন, ‘ওরা অনেক কিছু বলছিল। আমি ঠিক করেছিলাম, উত্তর দেব ব্যাটে। মাঠে এখন আর কাউকে দেখা যাচ্ছে না!’

সেই জবাবের সঙ্গে যোগ দেন সতীর্থ শিবম দুবে (Shivam Dube)। তাঁর কথায়, ‘আমার ব্যাটও কথা বলেছে। তখন আর ওদের মুখে কিছু ছিল না।’ দু’জনে মিলে ৬০ রানের জুটি গড়ে ম্যাচের রাশ টেনে ধরেন। দুবের অবদান ছিল ৩৩ রান, সঙ্গে বল হাতে দুরন্ত পারফরম্যান্স। সংশয়ীদের মুখ বন্ধ!

অনুরাগীদের আবেগে আপ্লুত তিলক জানালেন, স্টেডিয়ামে দর্শকের ভালবাসা তাঁকে ছুঁয়ে গিয়েছে। ‘যখন গ্যালারি থেকে ‘বন্দে মাতরম’ ধ্বনি উঠছিল, গায়ে কাঁটা দিচ্ছিল। আমি শুধু বলতে চাই—ভারত মাতা কি জয়!’ নায়কের গলায় আবেগে শিহরণ খেলে যায়।

তাঁর অপরাজিত ৬৯ রানের ইনিংসেই নিশ্চিত করেছে এশিয়া কাপের শিরোপা। এখন দেশের গর্ব, হায়দরাবাদের নতুন নায়ক, প্রতিশ্রুতিমান তিলক বর্মাকে ঘিরেই যেন শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটের নয়া পর্ব! মাঠে ইতিহাস গড়ার কাজ শেষ হয়েছে রবিবার রাতে, কিন্তু উচ্ছ্বাস? তা যে চলছেই, প্রমাণ সোমবারের বিমানবন্দর মিছিল।


```