Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে প্রথমবার মুখ খুললেন শুভমান গিল

সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিকতা না থাকায় গিলকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে প্রথমবার মুখ খুললেন শুভমান গিল

শুভমান গিল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 10 January 2026 20:21

দ্য ওয়াল ব্যুরো: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দল থেকে বাদ পড়া নিয়ে অবশেষে মুখ খুললেন শুভমান গিল (Shubman Gill)। আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে (India Team) জায়গা না পাওয়া নিয়ে কোনও ক্ষোভ প্রকাশ না করে নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মান জানালেন তিনি। রবিবার নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচের আগে গিল স্পষ্ট জানিয়ে দেন, দলের জন্য তাঁর শুভকামনা অটুট।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের এক দিনের দলের অধিনায়ক বলেন, “নির্বাচকদের সিদ্ধান্তকে আমি সম্মান করি। বিশ্বকাপের জন্য দলকে শুভেচ্ছা।” সঙ্গে যোগ করেন, “আমি যেখানে থাকার কথা, সেখানেই আছি। ভাগ্যে যা লেখা আছে, তা কেউ কেড়ে নিতে পারে না। একজন ক্রিকেটার হিসেবে দেশের জন্য সেরাটা দেওয়ার বিশ্বাস আমার আছে। নির্বাচকেরা তাঁদের সিদ্ধান্ত নিয়েছেন।”

সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিকতা না থাকায় গিলকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। দলের ভারসাম্যের কথা ভেবেই এই পরিবর্তন বলে জানা গিয়েছে। তাঁর জায়গায় অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে সূর্যকুমার যাদবের ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর মধ্যেই এক দিনের সিরিজে নজর থাকবে বিরাট কোহলি ও রোহিত শর্মার দিকে। বিশ্বকাপের প্রস্তুতির আবহে পূর্ণ শক্তির ভারতীয় দল তিন ম্যাচের ওডিআই সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে। বিজয় হাজারে ট্রফিতে রান করে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন কোহলি-রোহিত, ফলে এই সিরিজেও তাঁদের উপরেই ভরসা রাখছে টিম ইন্ডিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর গিল কী ভাবে নিজেকে মেলে ধরেন, সেটাও দেখার বিষয়। তাঁর ফেরা মানে ওপরে যশস্বী জয়সওয়ালের জায়গা নিয়ে প্রশ্ন উঠতে পারে। পাশাপাশি শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তনে ব্যাটিং অর্ডারের পরীক্ষানিরীক্ষা শেষ হতে চলেছে বলেই ইঙ্গিত।

এই সিরিজে জসপ্রীত বুমরাহ ও হার্দিক পাণ্ডিয়াকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে বোলিংয়ের দায়িত্ব সামলাবেন সিরাজ, অর্শদীপ, হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণ। স্পিন বিভাগে থাকছেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর।

নিউজিল্যান্ড শিবিরেও বেশ কিছু পরিবর্তন। একাধিক প্রথম সারির ক্রিকেটার না থাকলেও দলগত মানসিকতায় ভর করেই ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামছে কিউইরা। সব মিলিয়ে বিশ্বকাপের আগে এই সিরিজেই নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে দুই দলই।


```