Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

ডবল সেঞ্চুরি করেও 'ব্রাত্য' সরফরাজ? প্রকাশ্যে আসল কারণ

প্রথম ইনিংসে সরফরাজের ব্যাট থেকে ২২২ রান বেরিয়ে এসেছিল।

ডবল সেঞ্চুরি করেও 'ব্রাত্য' সরফরাজ? প্রকাশ্যে আসল কারণ

ভারতীয় ক্রিকেটার সরফরাজ খান

শেষ আপডেট: 8 October 2024 14:24

দ্য ওয়াল ব্য়ুরো: ২০২৪ ইরানি ট্রফিতে সম্প্রতি ডবল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়েছিলেন ভারতীয় ব্যাটার সরফরাজ খান। তাঁর ইনিংসের দৌলতেই কার্যত ইরানি ট্রফি জিতেছিল মুম্বই ক্রিকেট দল। তবে আগামী রনজি ট্রফিতে সরফরাজ খানকে মুম্বই ক্রিকেট দলে রাখা হল না। প্রথম ম্যাচে অন্তত তাঁকে মুম্বইয়ের স্কোয়াডে রাখা হয়নি।

ব্রাত্য সরফরাজ খান

আগামী ১১ অক্টোবর থেকে রনজি ট্রফির যাত্রা শুরু করবে মুম্বই ক্রিকেট দল। প্রথম ম্যাচে তাদের বরোদার বিরুদ্ধে খেলতে হবে। এরপর ১৮ অক্টোবর মুম্বইকে খেলতে হবে মহারাষ্ট্রের বিরুদ্ধে। তবে আসন্ন রনজি ট্রফির প্রথম ২ ম্যাচে সরফরাজ খানকে মুম্বই ক্রিকেট দলে রাখা হয়নি।

এই কারণেই ব্রাত্য হলেন সরফরাজ

আশা করা হচ্ছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে সরফরাজ খানকে টিম ইন্ডিয়ায় সুযোগ দেওয়া হতে পারে। মুম্বইয়ের প্রথম ২ ম্যাচ চলাকালীন ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচও সমান্তরালভাবে চলবে। আর সেকারণেই মুম্বই ক্রিকেট স্কোয়াডে তাঁকে রাখা হয়নি। গত রনজি মরশুমে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল মুম্বই। অজিঙ্কা রাহানের নেতৃত্বে তারা খেতাব জয় করেছিল।

ইরানি ট্রফিতে সরফরাজের আগুন পারফরম্য়ান্স

সম্প্রতি ইরাানি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেন সরফরাজ খান। রেস্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি মুম্বইয়ের হয়ে দুর্দান্ত ডবল সেঞ্চুরি করেন। প্রথম ইনিংসে সরফরাজের ব্যাট থেকে ২২২ রান বেরিয়ে এসেছিল। তাঁর ওই ইনিংসের দৌলতেই মুম্বই খেতাব জয় করে। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজে সুযোগ পেয়েছিলেন সরফরাজ খান। কিন্তু, প্লেয়িং ইলেভেনে জায়গা হয়নি তাঁর। আশা করা হচ্ছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ায় তাঁকে সুযোগ দেওয়া হতে পারে।

প্রথম ২ ম্যাচে মুম্বইয়ের স্কোয়াড

অজিঙ্কা রাহানে (অধিনায়ক), পৃথ্বী শ, আয়ুশ মাথরে, অঙ্গকৃশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার, সিদ্ধেশ লাড়, সূর্যাংশ শোডগে, হার্দিক তোমরে (উইকেটকিপার), শামস মুলানি, তনুশ কোটিয়ান, হিমাংশু সিং, শার্দূল ঠাকুর, মোহিত অবস্তি, মহম্মদ জুনেইদ খান এবং রয়স্টন ডয়স।


```