Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

পারথ টেস্টে 'বাদ' সরফরাজ! কেমন হতে পারে ভারতের প্লেয়িং ইলেভেন?

অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ধ্রুবকে টিম ইন্ডিয়ার হয়ে তিন নম্বরে ব্যাট করতে দেখা যায়।

পারথ টেস্টে 'বাদ' সরফরাজ! কেমন হতে পারে ভারতের প্লেয়িং ইলেভেন?

টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার সরফরাজ খান

শেষ আপডেট: 20 November 2024 14:14

দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচে যে রোহিত শর্মা খেলবেন না, তা একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছে। পাশাপাশি চোটের কারণে খেলতে পারবেন না শুভমান গিলও। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হতে পারে, তা নিয়ে ইতিমধ্যে একাধিক জল্পনা শুরু হয়ে গিয়েছে।

এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার একটি সম্ভাব্য প্রথম একাদশ প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। সঞ্জয়ের এই প্রথম একাদশ দেখে অনেকেই হতবাক হয়েছেন। তাঁর এই দলের ওপেনিং স্লট থেকে বাদ পড়তে পারে কেএল রাহুলের নাম।

টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে এই জুটিতেই ভরসা

রোহিত শর্মার অনুপস্থিতিতে আশা করা হচ্ছে, যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে পারেন কেএল রাহুল। তবে সঞ্জয়ের প্রথম একাদশে অবশ্য রাহুলের নাম দেখতে পাওয়া গেল না। বদলে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। তিনি কেএল রাহুলকে মিডল অর্ডারে রেখেছেন। ইএসপিএন ক্রিকইনফো-তে একটি ইন্টারভিউ দিতে গিয়ে সঞ্জয় জানালেন যে কেন কেএল রাহুলকে তিনি ৬ নম্বরে খেলাতে চান। এর পাশাপাশি তিন নম্বরে তিনি শুভমান গিলের জায়গায় ধ্রুব জুরেলকে নিয়ে এসেছেন।

ভারতীয় এ দলে ধ্রুব জুরেলকে নির্বাচন করা হয়েছিল। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ধ্রুবকে টিম ইন্ডিয়ার হয়ে তিন নম্বরে ব্যাট করতে দেখা যায়। এই স্লটে তিনি বেশ ভাল পারফরম্যান্সও করেন। 

এর পাশাপাশি সঞ্জয়ের প্রথম একাদশ থেকে নাম বাদ পড়েছে সরফরাজ খানের। সেইসঙ্গে পারথ টেস্টে তিনি দুই স্পিনার রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরকে রাখতে চান। আর দলের তিন পেসার থাকবেন - জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং আকাশ দীপ।

সঞ্জয় মঞ্জরেকর নির্বাচিত ভারতের প্রথম একাদশ

ষশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, ধ্রুব জুরেল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।


```