Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

রোহিতের একটা ভুল সিদ্ধান্ত! খাদের মুখে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া, জানেন কোনটা?

অ্যাডিলেডে বল হাতে কার্যত জ্বলে উঠলেন মিচেল স্টার্ক।

রোহিতের একটা ভুল সিদ্ধান্ত! খাদের মুখে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া, জানেন কোনটা?

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 7 December 2024 09:45

দ্য ওয়াল ব্যুরো : অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটারদের কার্যত 'ছেড়ে দে মা...' অবস্থা হয়ে গিয়েছে। পিঙ্ক বলে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া মাত্র ১৮০ রানে অলআউট হয়ে যায়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ কেউই বড় রান করতে পারলেন না। নীতিশ রানার ব্যাট থেকে সর্বাধিক ৪২ রান বেরিয়ে এসেছে।

ইতিমধ্যে অনেকে দাবি করতে শুরু করেছেন, রোহিত শর্মার একটি ভুল সিদ্ধান্তের কারণেই আজ টিম ইন্ডিয়ার এমন দুরবস্থা হয়েছে। তিনি আগে যে ভুল করেছিলেন, এবারও সেটারই পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল। আর এই ভুলের ফল ভুগল গোটা ভারতীয় ক্রিকেট দল।

আসলে রোহিত শর্মা অ্যাডিলেডে টস জেতার পর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, এটাই রোহিত শর্মার মস্ত বড় ভুল সিদ্ধান্ত ছিল। কারণ রোহিত যখন এই সিদ্ধান্ত গ্রহণ করেন, সেইসময় আকাশে মেঘ ছিল। উইকেটও ছিল একেবারে ফ্রেশ। ফলে ভারতীয় বোলাররা এই অ্যাডভান্টেজ তুলতেই পারতেন। কিন্তু, রোহিতের সিদ্ধান্ত অজি পেসারদের কাছে কার্যত আশীর্বাদ হয়ে যায়।

প্রসঙ্গত, রোহিত শর্মা এই একই ভুল সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচেও করেছিলেন। সেখানেও টিম ইন্ডিয়ার ব্য়াটিং ডিপার্টমেন্টের এমনই বেহাল অবস্থা হয়েছিল। 

অ্যাডিলেডে বল হাতে কার্যত জ্বলে উঠলেন মিচেল স্টার্ক। তিনি একাই ৬ উইকেট শিকার করেন। স্টার্কের বল তো হাওয়ায় সুইং হচ্ছিল। আর ভারতীয় ব্যাটারদের নিতান্ত অসহায় লাগছিল তাঁর সামনে। ক্যাঙারু বোলাররা এই অ্যাডভান্টেজ দু'হাতে লুটে নেয়। শনিবার (৭ ডিসেম্বর) অর্থাৎ আজ ইতিমধ্যেই দ্বিতীয় দিনের খেলা শুরু হয়ে গিয়েছে। ভারতীয় পেসাররা তেমন কোনও ম্য়াজিক করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।


```