Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

কে হবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সচিব? দৌড়ে এগিয়ে প্রাক্তন বিজেপি নেতার ছেলে!

স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে জয় শাহর অভিজ্ঞতাও নেহাতই কম নয়।

কে হবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সচিব? দৌড়ে এগিয়ে প্রাক্তন বিজেপি নেতার ছেলে!

বিসিসিআই নয়া সচিব হওয়ার দৌড়ে এগিয়ে রোহন জেটলি

শেষ আপডেট: 4 November 2024 18:36

দ্য ওয়াল ব্যুরো: আইসিসি-র পরবর্তী চেয়ারম্য়ান হতে চলেছেন জয় শাহ। আগামী ১ ডিসেম্বর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে এটা যে ভারতের অন্যতম বড় সাফল্য, তা বলা যেতেই পারে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাঁর ছেড়ে যাওয়া সিংহাসনে কে বসতে চলেছেন? কে হবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সচিব?

এই তালিকায় বেশ কয়েকটি নাম রয়েছে। তবে দৌড়ে এগিয়ে রয়েছেন রোহন জেটলি। ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির ছেলে এই রোহন। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সচিব তিনি হতে পারেন।

প্রসঙ্গত, রোহন জেটলি এর আগে দিল্লি এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ফলে স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তাঁর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। রোহনের নেতৃত্বে দিল্লি প্রিমিয়ার লিগ আয়োজনও করা হয়েছিল।

স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে জয় শাহর অভিজ্ঞতাও নেহাতই কম নয়। ২০০৯ সালে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন। ২০১৯ সালে তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব হিসেবে যোগ দিয়েছিলেন।


```