Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

ভরসার কাঁধ কোহলি, চোখের জলে বিদায় অশ্বিনের! দেখুন ভিডিও

তবে কী নিয়ে বিরাট এবং অশ্বিনের মধ্যে আলোচনা চলছিল, সেই ব্যাপারে কেউ ঘুণাক্ষরেও টের পাননি।

ভরসার কাঁধ কোহলি, চোখের জলে বিদায় অশ্বিনের! দেখুন ভিডিও

অবসর গ্রহণের আগে কাঁদছেন রবিচন্দ্রন অশ্বিন

শেষ আপডেট: 18 December 2024 13:08

দ্য ওয়াল ব্যুরো : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন রবিচন্দ্রন অশ্বিন। গাব্বা টেস্ট ড্র হওয়ার পরই তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অশ্বিনের এই ঘোষণার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা কার্যত অবাক হয়েছেন। কেন আচমকা এমন সিদ্ধান্ত গ্রহণ করলেন তিনি, তা নিয়ে অনেকে প্রশ্নও তুলতে শুরু করেছেন।

তবে ম্য়াচ চলাকালীন স্টার স্পোর্টসের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছিল। তখনও কেউ জানতেন না যে অশ্বিন এমন কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন। ভিডিওয় দেখা গিয়েছে, ড্রেসিংরুমে বসে বিরাট কোহলির সঙ্গে কথা বলতে বলতে টিম ইন্ডিয়ার এই তারকা অফস্পিনার বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। এমন সময় তাঁকে আলিঙ্গন করেন বিরাট। এরপর আর অশ্বিনের চোখের জল বাঁধ মানেনি। তিনি বারংবার হাত দিয়ে চোখ মুছে যাচ্ছিলেন।

দেখে নিন সেই ভিডিও :

তবে কী নিয়ে বিরাট এবং অশ্বিনের মধ্যে আলোচনা চলছিল, সেই ব্যাপারে কেউ ঘুণাক্ষরেও টের পাননি। এমনকী, ধারাভাষ্যকাররা পর্যন্ত এমন দৃশ্য দেখার পর বিস্মিত হয়েছিলেন।

দেখে নিন অশ্বিনের সাংবাদিক বৈঠকের ভিডিও :

ম্যাচের শেষে রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক বৈঠকে আসেন রবিচন্দ্রন অশ্বিন। সেখানেই তিনি অবসরের কথা ঘোষণা করেন। বলেন, 'ভারতীয় ক্রিকেটার হিসেবে আজই আমার শেষ দিল। যাবতীয় ফরম্য়াট থেকে অবসর গ্রহণ করলাম। আমার মধ্যে এখনও হয়ত কিছুটা ক্রিকেট বাকি রয়েছে। তবে সেটা আমি ক্লাবস্তরের ক্রিকেটে ব্যবহার করতে চাই। ভারতীয় ক্রিকেট দলের হয়ে এটাই আমার শেষ দিন।'

প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে অশ্বিন এক ইনিংসে মোট ৩৭ বার পাঁচ কিংবা তার বেশি উইকেট শিকার করেছেন। তাঁর পরে এই তালিকায় রয়েছে অনিল কুম্বলের নাম। কুম্বলে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে মোট ৩৫ বার পাঁচ কিংবা তার বেশি উইকেট শিকার করেছেন। তবে ক্রিকেট বিশ্বের নিরিখে এই তালিকায় শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার অফস্পিনার মুথাইয়া মুরলিধরন। তিনি ৬৭ বার এই কৃতিত্ব অর্জন করেছেন। শেন ওয়ার্নের সঙ্গে যুগ্মভাবে অশ্বিন দ্বিতীয় স্থানে রয়েছেন।

সাংবাদিক বৈঠকে অশ্বিন আরও যোগ করলেন, 'আমি অনেককে ধন্যবাদ জানাতে চাই। সবার আগে তো ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সতীর্থ ক্রিকেটারদের ধন্যবাদ জানাতে চাই। অনেকেই রয়েছেন সেই তালিকায়। তবে আজ আলাদা করে কয়েকজনের নাম উল্লেখ করব। আমার এই সুদীর্ঘ ক্রিকেট কেরিয়ারে কোচেদের অবদান অনস্বীকার্য। পাশাপাশি রোহিত, বিরাট (কোহলি), অজিঙ্কা (রাহানে), (চেতেশ্বর) পূজারা অসাধারণ কয়েকটা ক্যাচ লুফেছেন, যে কারণে আমি এতগুলো উইকেট পেয়েছি।'


```