Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

ভারতের অনূর্ধ্ব-১৯ দলে নব্য দ্রাবিড়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন রাহুলপুত্র সমিত

মহারাজা টি-টোয়েন্টি লিগে মাইসোর ওয়ারির্সের হয়ে খেলছেন সমিত। কর্ণাটকের টি-টোয়েন্টি লিগে তেমন সাফল্য না পেলেও কোচবিহার ট্রফিতে আট ম্যাচে ৩৬২ রান করেন এই পেস বোলিং অলরাউন্ডার। 

ভারতের অনূর্ধ্ব-১৯ দলে নব্য দ্রাবিড়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন রাহুলপুত্র সমিত

রাহুল দ্রাবিড়ের পুত্র সমিত দ্রাবিড়

শেষ আপডেট: 31 August 2024 15:52

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কোচ রাহুল দ্রাবিড়ের পুত্র সমিত দ্রাবিড় সুযোগ পেলেন অনূর্ধ্ব-১৯ দলে। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে এক দিনের সিরিজ় ও চার দিনের ম্যাচ খেলবে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। দুই ফরম্যাটেই সমিতকে রাখা হয়েছে। 

মহারাজা টি-টোয়েন্টি লিগে মাইসোর ওয়ারির্সের হয়ে খেলছেন সমিত। কর্ণাটকের টি-টোয়েন্টি লিগে তেমন সাফল্য না পেলেও কোচবিহার ট্রফিতে আট ম্যাচে ৩৬২ রান করেন এই পেস বোলিং অলরাউন্ডার। 

এক দিনের সিরিজে মহম্মদ আমান ভারতকে নেতৃত্ব দেবেন। উত্তরপ্রদেশের এই তরুণের নেতৃত্বে খেলবেন সমিতেরা। ২১, ২৩, এবং ২৬ সেপ্টেম্বর ওই তিনটি ম্যাচই হবে পুদুচেরিতে। প্রথম একাদশে সমিতের জায়গা এখনও নিশ্চিত নয়। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু চার দিনের ম্যাচ। চেন্নাইয়ে হবে লাল বলের ম্যাচগুলি। মধ্যপ্রদেশের সোহম পটবর্ধন লাল বলের অধিনায়ক। 

২০১১ সালে অবসর নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ১৩ বছর পর ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কোচের পুত্র অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেলেন।


```