Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

হল না হ্যান্ডশেক, ভারতের বিরুদ্ধে টসে জিতে বল করার সিদ্ধান্ত পাকিস্তানের

ভারতীয় পুরুষ দলের পথ ধরেই এদিন টসের পর পাক অধিনায়ক ফাতিমার সঙ্গে করমর্দন করলেন না ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর। 

হল না হ্যান্ডশেক, ভারতের বিরুদ্ধে টসে জিতে বল করার সিদ্ধান্ত পাকিস্তানের

ভারত বনাম পাকিস্তান

সৌম্য বাগচী

শেষ আপডেট: 5 October 2025 15:07

দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টির কারণে শনিবার পণ্ড হয়েছিল শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচ। এদিন আবহাওয়ার পূর্বাভাষ অনুযায়ী ছিল বৃষ্টির সম্ভাবনা। তাই মহিলাদের একদিনের বিশ্বকাপে (Women’s ODI World Cup) রবিবারের ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ হবে কি না তাই নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। তবে, কলম্বোর আকাশের মেঘ অনেকটাই কেটেছে। ইতিমধ্যে টসও হয়ে গিয়েছে। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। 

তবে ভারতীয় পুরুষ দলের পথ ধরেই এদিন টসের পর পাক অধিনায়ক ফাতিমার সঙ্গে করমর্দন করলেন না ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর। টসের পর হরমনপ্রীত বললেন, বিশ্বকাপের আগে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ভাল সিরিজ খেলেছি। আমরা ইতিবাচক চিন্তা করছি এবং ভাল করার চেষ্টা করছি।” 

পাকিস্তানের বিরুদ্ধে দলে একটি পরিবর্তন হয়েছে। প্রথম একাদশ নিয়ে ব্লু টাইগ্রেসেসের অধিনায়ক বললেন, একটি দুর্ভাগ্যজনক পরিবর্তন এদিন হয়েছে, অমনজ্যোৎ খেলছেন না, তিনি অসুস্থ। তাঁর জায়গায় পেসার রেণুকা ঠাকুর প্রথম একাদশে স্থান পেয়েছে। আমরা দল হিসেবে ভাল খেলেছি এবং আজকের প্রতিযোগিতার জন্য মুখিয়ে আছি।

এদিকে, পাক অধিনায়ক ফাতিমা সানা টসের পর বললেন, আমরা প্রথমে বোলিং করবমনে হচ্ছে উইকেটে কিছুটা আর্দ্রতা থাকতে পারে। আমাদের জন্য একটি পরিবর্তন হয়েছে, ওমাইমা সোহেলের জায়গায় এসেছে সাদাফ শামাস। আমাদের আত্মবিশ্বাস দুর্দান্তআশা করি আমরা আজ আরও ভাল খেলব। ২৫০ রানের নীচে যেকোনও কিছু একটি ভাল তাড়া হতে পারে।

ভারতের প্রথম একাদশ: প্রতিকা রাওয়ালস্মৃতি মান্ধানাহারলিন দেওলহরমনপ্রীত কউর (অধিনায়ক)জেমাইমা রড্রিগেজদীপ্তি শর্মারিচা ঘোষ (উইকেটরক্ষক)স্নেহ রানারেণুকা সিং ঠাকুরক্রান্তি গৌড়শ্রী চরণি।


```