Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

মান্ধানার ব্যাটে ইতিহাস! গড়লেন এক ক্যালেন্ডার বছরে প্রথম ক্রিকেটার হিসেবে হাজার রানের নজির

দলের প্রয়োজন অনুযায়ী খেলাই তাঁর লক্ষ্য। সংখ্যাটা যতই বড় হোক, নজর এখন আরও সামনে—দেশের মাটিতে বিশ্বকাপ জয়! 

মান্ধানার ব্যাটে ইতিহাস! গড়লেন এক ক্যালেন্ডার বছরে প্রথম ক্রিকেটার হিসেবে হাজার রানের নজির

স্মৃতি মান্ধানা

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 October 2025 16:25

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের ক্রিকেটে নতুন ইতিহাস স্মৃতি মান্ধানার (Smriti Mandhana)। এক ক্যালেন্ডার বছরে হাজার রান করা প্রথম মহিলা ক্রিকেটার হলেন ভারতের এই ওপেনার। রবিবার বিশ্বকাপের (Women’s World Cup 2025) ম্যাচে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বিশাখাপত্তনমে (Visakhapatnam) ১৮ রান পেরোতেই রেকর্ডটা নিজের নামে করে ফেললেন স্মৃতি। অষ্টম ওভারে সোফি মোলিনোর (Sophie Molineux) বলে সামনে এগিয়ে ছক্কা মারতেই সম্পূর্ণ হল মাইলফলক।

এর আগে ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক (Belinda Clark) এক বছরে ৯৭০ রান তোলেন। সেই রেকর্ড আগের ম্যাচেই ভেঙেছিলেন। এবার গেলেন আরও এক ধাপ উপরে—প্রথমবারের মতো ছুঁলেন হাজারের গণ্ডি। ২৯ বছরের বাঁ-হাতি ওপেনার চলতি বছর ইতিমধ্যেই করেছেন চারটি শতরান ও তিনটি অর্ধশতরান। তবে বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে রান আসেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ইনিংসেই ফিরল পুরনো ছন্দ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্মৃতির রেকর্ড এমনিতেই নজরকাড়া। আগেরবার এই দলের বিরুদ্ধেই ৫০ বলে শতরান করে ভেঙেছিলেন বিরাট কোহলির (Virat Kohli) দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। মহিলাদের একদিনের ক্রিকেটে (Women’s ODI) পঞ্চম সর্বাধিক রান সংগ্রাহক। তাঁর আগে রয়েছেন: মিতালি রাজ (Mithali Raj), শার্লট এডওয়ার্ডস (Charlotte Edwards), সুজি বেটস (Suzie Bates) ও স্টেফানি টেলর (Stafanie Taylor)।

প্রসঙ্গত, আজ অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy) টস জিতে ফিল্ডিং নেন। ভারতের দলে কোনও পরিবর্তন হয়নি। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর এ দিন জয়ের খোঁজে মান্ধানারা। দলের প্রয়োজন অনুযায়ী খেলাই তাঁর লক্ষ্য। সংখ্যাটা যতই বড় হোক, নজর এখন আরও সামনে—দেশের মাটিতে বিশ্বকাপ জয়! 


```