Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

কপাল পুড়ল শুভমানের! রোহিতের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক অন্য কেউ?

বিসিসিআই স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিল যে শুভমানের অধিনায়কত্বের জন্য এখনও সঠিক সময় আসেনি।

কপাল পুড়ল শুভমানের! রোহিতের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক অন্য কেউ?

টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শুভমান গিল

শেষ আপডেট: 12 October 2024 14:30

দ্য ওয়াল ব্যুরো: একটা সময় শোনা যাচ্ছিল, রোহিত শর্মার পর ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়কত্ব শুভমান গিলের হাতে তুলে দেওয়া হতে পারে। ইতিমধ্যে চি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত। জল্পনা চলছে, আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর লাল বলের ক্রিকেটকেও তিনি গুডবাই বলতে পারেন। ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ ধারণা করেছিলেন, সেইসময় রোহিতের ছেড়ে যাওয়া সিংহাসনে বসতে পারেন শুভমান গিল।

তবে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের মাথায় তেমন সম্ভাবনার কথা একেবারেই নেই। আসন্ন ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করতে গিয়ে সেই সম্ভাবনাই আরও স্পষ্ট করে দিলেন অজিত আগরকর নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা।

এই স্কোয়াডে জসপ্রীত বুমরাহকে সহ অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে। অর্থাৎ, রোহিত শর্মার অনুপস্থিতিতে বুমরাহই টিম ইন্ডিয়ার দায়িত্ব সামলাবেন। শোনা যাচ্ছে, বর্ডার-গাভাসকার ট্রফির পারথ টেস্ট ম্য়াচে রোহিত শর্মা নাকি খেলতে পারবেন না। কারণটা একেবারেই ব্যক্তিগত। এমনকী, বিসিসিআই এখনও পর্যন্ত এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আশা করা হয়েছিল, এই ম্য়াচে শুভমান গিল হয়ত ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়ে পারেন। তবে জসপ্রীত বুমরাহকে টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন ঘোষণা করে বিসিসিআই স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিল যে শুভমানের অধিনায়কত্বের জন্য এখনও সঠিক সময় আসেনি।

নিউজিল্যান্ড সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।


```