Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

আহমেদাবাদ থেকে তো আমরা চলে এসেছি, ওটা নিয়ে ভেবে লাভ নেই, ফাইনালের আগে আত্মবিশ্বাসী দ্রাবিড়

বার্বেডোজে সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বললেন, 'ক্রিকেটাররা কি অতীতের বোঝা ঘাড়ে নিয়ে চলে নাকি? প্রত্যেক দিনই নতুন আমাদের কাছে।'

আহমেদাবাদ থেকে তো আমরা চলে এসেছি, ওটা নিয়ে ভেবে লাভ নেই, ফাইনালের আগে আত্মবিশ্বাসী দ্রাবিড়

ফাইনালের মহড়ায় হার্দিক-জাডেজাদের সঙ্গে গুরু দ্রাবিড়। (ছবিঃ আইসিসি)

শেষ আপডেট: 29 June 2024 14:17

দ্য ওয়াল ব্যুরো: অতীতকে ভুলে সামনে এগিয়ে যাওয়াটাই উচিত। কিন্তু অত উচিত-অনুচিত মেনে চললে তো সবকিছুকেই পারফেক্ট বলে দেওয়া যেত। তাই কি আর হয়? রাহুল দ্রাবিড় যেমন। মোটামুটি এখন সকলেই জানেন, এই বিশ্বকাপ ফাইনাল দ্রাবিড়েরও 'ফাইনাল'। কোচ হিসেবে তারপর আর থাকবেন না তিনি। তাঁর জায়গায় কে আসবেন এখনও চূড়ান্ত নয়। গৌতম গম্ভীর এগিয়ে আছেন। দ্য ওয়াল যেমন আগে একাধিকবার জানিয়েছে, গম্ভীরের সঙ্গে দৌড়ে রয়েছেন এনসিএ প্রধান ভিভিএস লক্ষণ। সম্ভবত নামটা রাহুল দ্রাবিড় বলেই ভারতীয় বোর্ড ফাইনালের আগে মুখে কুলুপ এঁটে রয়েছে। ভালয় ভালয় ফাইনালটা জিতে গেলেই তারপর অভিনন্দন-সহকারে যা বলার বলা যাবে। 

কিন্তু অতীতকে কি একেবারে ঝেড়ে ফেলা যায়? ২০০৭-এর প্রথম টি২০ বিশ্বকাপের পর আর ট্রফির মুখ দেখেনি ভারত। পঞ্চাশ ওভারের বিশ্বকাপেও শেষ জিতেছে ২০১১-তে। দশক পেরিয়ে গিয়েছে, গতবারে ফাইনালে আহমেদাবাদে জেতার সব লক্ষণ ছিল। কিন্তু কাপ আসেনি ভারতের ঘরে। সেই অস্ট্রেলিয়া, সেই ট্র্যাভিস হেড কিস্তিমাত করে বেরিয়ে গিয়েছেন। এবারে দক্ষিণ আফ্রিকার সামনে কি সেই অতীত খুব একটা খোঁচা মারবে?

বার্বাডোজে সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় সাফ জানিয়ে দিলেন, ওসব নিয়ে তিনি ভাবছেনই না। 'ক্রিকেটাররা কি অতীতের বোঝা ঘাড়ে নিয়ে চলে নাকি? প্রত্যেক দিনই নতুন আমাদের কাছে। আমার খেলোয়াড়রাও অতীতকে ভুলে নতুনের দিকে যেতে পছন্দ করে। আমরা তো আমেদাবাদ ছেড়ে বেরিয়ে এসেছি। ফলে আমি নিশ্চিত, ওরাও ইতিহাস নিয়ে আর ভাবছে না, ভাবছে ফ্রেশ একটা দিনের কথা', বলেছেন কিংবদন্তী প্রাক্তন ভারত অধিনায়ক দ্রাবিড়। 

দক্ষিণ আফ্রিকা প্রথম বিশ্বকাপ ফাইনালে খেলছে। বাড়তি সুবিধে পাবে ভারত? দ্রাবিড় কিন্তু একেবারেই হালকাভাবে আইডেন মার্করামদের নেওয়ার পক্ষপাতী নন। 'দুই সবচেয়ে ভাল দল ফাইনালে উঠেছে। এতে তো মনে হয় না কারোর কোনও দ্বিমত আছে বলে। দুই দল এবারের টুর্নামেন্টে সেরা ক্রিকেট খেলেছে। তারাই ফাইনালে উঠেছে। তাই দু'জনের জন্যই সুযোগ সমান। আমি শুধু চাই একটা ভাল ফাইনাল হোক। আশা করব তাতে আমরা জয়ের দিকে থাকব', বলে দিলেন দ্রাবিড়। 

ভারত এবারের টুর্নামেন্টে আগাগোড়া ভাল খেলে এসেছে। প্রত্যেকটি ম্যাচে জিতে ফাইনালে উঠেছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা। একমাত্র কানাডার বিরুদ্ধেই যা জয় আসেনি। প্রকৃতি ঠাকরুনের রোষে বৃষ্টিতে ভেস্তে গিয়েছে ম্যাচ। কিন্তু দ্রাবিড় ঘোর বাস্তববাদী। ২০২৩-এর পঞ্চাশ ওভারের বিশ্বকাপেও ভারত অপরাজিত থেকে ফাইনালে গিয়েছিল। আমেদাবাদে গিয়ে সব ভেস্তে যায়। দ্রাবিড় বললেন, 'আমার তো মনে হয় ক্রিকেটে সবসময় কিছু না কিছু উন্নতি করার কথা ভাবা উচিত। কখনওই কোনও ম্যাচ পারফেক্ট হয় না। আমরাও পারফেক্ট খেলিনি সবসময়।' পরে যোগ করেন, 'দেখুন, ফাইনাল বলেই হুট করে সব বদলে রাতারাতি অন্যরকম মেজাজে আমরা নামব, এরকম তো হয় না। আমার মনে হয় এই যে ফাইনালে খেলব, এখন সবচেয়ে জরুরি হচ্ছে রিল্যাক্সড থাকা, ভাল ক্রিকেট খেলব এরকম একটা বিশ্বাস তৈরি করা, চাপের মুখেও ভাল পারফর্ম করার মত একটা আত্মবিশ্বাস ধরে রাখা। আমাদের দলে খুব ভাল ভারসাম্য রয়েছে, সবাই প্রস্তুত রয়েছে খেলার জন্য। আশা করছি খুব ভাল একটা ক্রিকেট উপহার দিতে পারব আমরা।'


```