
শেষ আপডেট: 24 December 2024 18:01
দ্য ওয়াল ব্যুরো : অবশেষে হল যাবতীয় প্রতীক্ষার অবসান। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করল আইসিসি। জানা গিয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান ম্য়াচের আয়োজন করা হবে। এই ম্য়াচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কোন দল কোথায় খেলবে, সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট দল আগেই জানিয়ে দিয়েছিল যে এই টুর্নামেন্ট খেলতে টিম ইন্ডিয়া পাকিস্তান যাবে না। সেকারণে পিসিবি শেষপর্যন্ত হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজন করতে রাজি হয়েছে।
গ্রুপ এ: বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান।
গ্রুপ বি: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
১৯ ফেব্রুয়ারি – পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, ন্যাশনাল স্টেডিয়াম, করাচি
২০ ফেব্রুয়ারি – বাংলাদেশ বনাম ভারত, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
২১ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, ন্যাশনাল স্টেডিয়াম, করাচি
২২ ফেব্রুয়ারি – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
২৩ ফেব্রুয়ারি – পাকিস্তান বনাম ভারত, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
২৪ ফেব্রুয়ারি - বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি – অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি
২৬ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম ইংল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
২৭ ফেব্রুয়ারি – পাকিস্তান বনাম বাংলাদেশ, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি
২৮ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
১ মার্চ – দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, ন্যাশনাল স্টেডিয়াম, করাচি
২ মার্চ – নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
৪ মার্চ - প্রথম সেমিফাইনাল ম্যাচ, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
৫ মার্চ - দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৯ মার্চ - ফাইনাল, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
প্রতিটা ম্য়াচই ভারতীয় সময় অনুসারে বেলা আড়াইটে থেকে শুরু হবে। যদি ভারতীয় ক্রিকেট দল ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে সেই ম্য়াচটা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে।