Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

আজ এসিসি-র সভায় এশিয়া কাপ নিয়ে হবে আলোচনা, ভার্চুয়ালি উপস্থিত থাকবে বিসিসিআই

ভার্চুয়ালি বিসিসিআই-এর প্রতিনিধিত্ব করবেন রাজীব শুক্লা, যিনি এসিসি বোর্ডের মনোনীত সদস্য। 

আজ এসিসি-র সভায় এশিয়া কাপ নিয়ে হবে আলোচনা, ভার্চুয়ালি উপস্থিত থাকবে বিসিসিআই

রাজীব শুক্লা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 24 July 2025 12:41

দ্য ওয়াল ব্যুরো: মে মাসে ভারত-পাকিস্তান সামরিক সংঘর্ষের পর অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল এই বছরের এশিয়া কাপের (Asia Cup) ভাগ্য। এদিকে, আজই (বৃহস্পতিবার) ঢাকায় (Dhaka) রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) বার্ষিক সাধারণ সভা। আশা করা যায় সমস্ত অনিশ্চয়তা সেখানে হয়তো মিটে যেতে পারে।

বিসিসিআই (BCCI) প্রথমে জানিয়েছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নাকভির একগুঁয়েমি মনোভাবের কারণে তারা ঢাকায় অনুষ্ঠিত এসিসির বৈঠকে যোগ দেবে না। এবার জানা গেল সেই অচলাবস্থা কাটতে চলেছে।

জানা গিয়েছে, বিসিসিআই ঢাকার সভায় যোগ দেবে, তবে ভার্চুয়ালি। যদিও বিসিসিআই প্রথমে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সভাপতিত্বে অনুষ্ঠিত সভা বয়কট করেছিল, তবে এখন তারা ভার্চুয়ালি সভায় যোগ দেবে।

সংযুক্ত আরব আমিরশাহির দুবাই, আবুধাবি এবং শারজাতে সম্ভবত আসন্ন এশিয়া কাপ অনুষ্ঠিত হতে পারে। আয়োজকের দৌড়ে থাকা অন্য দেশ হল শ্রীলঙ্কা, কারণ ভারত জানিয়ে দিয়েছে, তারা বাংলাদেশে খেলতে যাবে না।

এসিসির একটি সূত্র জানিয়েছে, "ভার্চুয়ালি বিসিসিআই-এর প্রতিনিধিত্ব করবেন রাজীব শুক্লা (Rajeev Shukla), যিনি এসিসি বোর্ডের মনোনীত সদস্য। এশিয়া কাপের ভেন্যু নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তাই বিসিসিআই ভার্চুয়ালি সভায় যোগদানের সিদ্ধান্ত নিয়েছে" বিসিসিআই ইতিমধ্যেই আগস্টে তাদের বাংলাদেশ সফর স্থগিত করেছে। এর আগে তারা মহাদেশীয় সংস্থাটিকে (এসিসি) ভেন্যু পরিবর্তনের জন্য অনুরোধ করেছিল। রাজনৈতিক অস্থিরতা এবং স্থিতিশীল সরকারের অভাবের কারণে ভারতীয় বোর্ড প্রতিবেশী দেশটিতে সফর করার ব্যাপারে সন্দিহান।


```