.webp)
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা
শেষ আপডেট: 5 November 2024 16:24
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার (৫ নভেম্বর) আরও একটা বছর বয়স বেড়ে গেল বিরাট কোহলির। টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটার ৩৬ বছর বয়সে পা দিলেন। এই বিশেষ দিনে স্বামীর জন্য ইনস্টাগ্রামে একটি স্পেশাল পোস্ট করলেন অনুষ্কা শর্মা। এই পোস্টে তিনি আদুরে ভালবাসা মাখিয়ে দিলেন কোহলিকে।
আসলে এই স্পেশাল পোস্টে অনুষ্কা শর্মা বিরাট কোহলির একটি ছবি পোস্ট করেছেন। তাঁর কোলে রয়েছে দুই সন্তান - ভামিকা এবং অকায়। যদিও দুজনের মুখই হলুদ এবং বেগুনি রংয়ের লাভ ইমোজি দিয়ে ঢেকে রাখা হয়েছে। পাশাপাশি এই পোস্টের ক্যাপশনে লাল রংয়ের একটি লাভ ইমোজি দিয়েছেন। এই একটা ছোট ইমোজিই বুঝিয়ে দেয় যে তিনি কোহলিকে ঠিক কতটা ভালোবাসেন।
View this post on Instagram
কোহলি পরিবারে দ্বিতীয় সন্তান আসার পর থেকে বিরাট এবং অনুষ্কা অধিকাংশ সময়ই লন্ডনে থাকেন। তাঁরা দুজনেই নিজেদের পেশাদার এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটা সামঞ্জস্য বজায় রেখে চলেন। একমাত্র ভারতে যখন খেলা থাকে, তখনই বিরাটকে দেশে দেখতে পাওয়া যায়। সম্প্রতি, অনুষ্কাকেও মুম্বইয়ে দেখতে পাওয়া গিয়েছিল। গাড়ির মধ্যে বসেছিলেন তিনি। আর পরনে ছিল ফ্লোরাল টপ।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা ইটালিতে বিয়ে করেন। বিয়ের অনুষ্ঠানে পরিবারের ঘনিষ্ঠরাই উপস্থিত ছিলেন। ২০২১ সালের ১১ জানুয়ারি ভামিকার জন্মগ্রহণ হয়। এরপর চলতি বছরই ফেব্রুয়ারি মাসে জন্ম হয় অকায়ের। তাঁরা ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে ভালবাসেন।