Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

বাড়তে পারে বিড়ি-সিগারেটের দাম, আরও কর চাপানোর কথা ভাবছে মন্ত্রীগোষ্ঠী

জিএসটি হার যুক্ত করার জন্য জিএসটি পরিষদ গত ৯ সেপ্টেম্বরের বৈঠকে মন্ত্রিগোষ্ঠী তৈরি করেছে। সোমবার সেই গোষ্ঠীর তরফে সিদ্ধান্ত নেওয়া হয় বেশ কিছু পানীয়, সিগারেট, তামাক এবং তামাকজাত পণ্যের উপর ২৮ শতাংশ করের বদলে ৩৫ শতাংশ কর বসানো হতে পারে। 

বাড়তে পারে বিড়ি-সিগারেটের দাম, আরও কর চাপানোর কথা ভাবছে মন্ত্রীগোষ্ঠী

প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 December 2024 13:41

দ্য ওয়াল ব্যুরো: সিগারেট, বিড়ি ও অন্যান্য তামাকজাত দ্রব্যের দাম কি আরও বাড়বে? সম্প্রতি তেমনটাই ইঙ্গিত পাওয়া গেল। তামাকজাত পণ্যের দাম (tobacco gst news) মূলত জিএসটির উপর নির্ভর করে। কেন্দ্রীয় বাজেট পেশের পর দেখা গিয়েছিল টোবাকো ট্যাক্স বাড়ানো হয়নি। ফলে কেন্দ্রীয় বাজেট অনুসারে সিগারেটের দামের কোনও পরিবর্তন হয়নি।

সংবাদ সংস্থা সূত্রে খবর, জিএসটি (tobacco gst news) হার যুক্ত করার জন্য জিএসটি পরিষদ গত ৯ সেপ্টেম্বরের বৈঠকে মন্ত্রিগোষ্ঠী তৈরি করেছে। সোমবার সেই গোষ্ঠীর তরফে সিদ্ধান্ত নেওয়া হয় বেশ কিছু পানীয়, সিগারেট, তামাক এবং তামাকজাত পণ্যের উপর ২৮ শতাংশ করের বদলে ৩৫ শতাংশ কর বসানো হতে পারে। 

বর্তমানে জিএসটি হার ৫%, ১২%, ১৮% এবং ২৮%, এই চারটি স্তরে রয়েছে। এবার নেশার দ্রব্যের উপর নতুন করে ৩৫% করকাঠামো আনা হতে পারে(tobacco gst news)। 

মন্ত্রীগোষ্ঠীর তরফে নাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মোট ১৪৮টি পন্যের উপর ট্যাক্স পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে, যা রাজস্ব আদায়ের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে (varun beverages gst)।

২১ ডিসেম্বর জিওএম রিপোর্ট জিএসটি কাউন্সিলে পেশ করা হবে বলে জানা গিয়েছে (itc share price)। 
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সভাপতিত্ব এবং রাজ্যগুলির অর্থমন্ত্রীদের-সহ পরিষদ প্রস্তাবিত পরিবর্তনগুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রীগোষ্ঠীর ওই বৈঠকে আরও বলা হয়েছে যে, প্যাকেটজাত পানীয় জলের (২০ লিটার বা তার বেশি) ক্ষেত্রে জিএসটি ১৮% থেকে কমিয়ে ৫% করা হতে পারে (varun beverages share)। ১০ হাজার টাকার কম দামের সাইকেলে জিএসটি ১২% থেকে কমিয়ে ৫% করা হতে পারে। ১৫ হাজার টাকার বেশি দামের জুতোতে জিএসটি ১৮% থেকে ২৮% করা হতে পারে। ২৫ হাজার টাকার বেশি দামি ঘড়ির উপর জিএসটি ১৮ থেকে বাড়িতে ২৮% করা হতে পারে।  

এছাড়াও, জীবন বিমা এবং স্বাস্থ্যবিমার ক্ষেত্রে জিএসটি কমানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। এখন বীমার প্রিমিয়ামের ওপর ১৮% হারে জিএসটি দিতে হয়। প্রবীণদের ক্ষেত্রে সেটাও সরে যেতে পারে বলে খবর। 


```