Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকা

Budget 2025: লোন পাওয়া যাবে ১০ কোটি পর্যন্ত, এমএসএমই-র জন্য বাজেটে বিরাট ঘোষণা

সরকারের এই পদক্ষেপ তরুণদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি করবে। এর ফলে ছোট ব্যবসাগুলির উন্নতি হবে।

Budget 2025: লোন পাওয়া যাবে ১০ কোটি পর্যন্ত, এমএসএমই-র জন্য বাজেটে বিরাট ঘোষণা

ফাইল ছবি

শেষ আপডেট: 1 February 2025 17:01

দ্য ওয়াল ব্যুরো: দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে বদ্ধ পরিকর সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে সেই উদাহরণই মিলল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার বাজেট পেশের সময় জানালেন এমএসএমই (অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ) খাতে ঋণ বৃদ্ধি করা হবে। সরকারের এই পদক্ষেপ তরুণদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি করবে। এর ফলে ছোট ব্যবসাগুলির উন্নতি হবে। এমএসএমই-দের উচ্চতর দক্ষতা অর্জন, প্রযুক্তিগত উন্নয়ন এবং মূলধন সংগ্রহের সুবিধার্থে বিনিয়োগ এবং টার্নওভার সীমা যথাক্রমে ২.৫ গুণ ও ২ গুণ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। পাশাপাশি, আগামী ৫ বছরে ছোট উদ্যোগপতিদের জন্য অতিরিক্ত ১.৫ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

নির্মলা সীতারমন জানান, এমএসএমই-র ঋণ ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ কোটি টাকা করা হবে। বলেন, 'আগামী ৫ বছরে অতিরিক্ত ১.৫ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হবে। স্টার্টআপগুলির জন্য ঋণ গ্যারান্টি কভার ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০ কোটি টাকা করা হবে। ২৭টি সেক্টরের জন্য ঋণ গ্যারান্টি ফি ১ শতাংশে কমিয়ে আনা হবে।' তাঁর মতে, এই পদক্ষেপগুলি আত্মনির্ভর ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বর্তমানে, দেশে ১ কোটির বেশি এমএসএমই রয়েছে, যেগুলি প্রায় ৭.৫ কোটি মানুষকে কর্মসংস্থান দেয়। এই সেক্টর দেশের মোট উৎপাদনের ৩৬ শতাংশ এবং ভারতের রপ্তানির ৪৫ শতাংশের অংশীদার। এমএসএমই ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

এছাড়াও, সরকারের তরফে উদ্যম পোর্টালে নথিভুক্ত রয়েছে এমন ক্ষুদ্র উদ্যোগগুলির জন্য কাস্টমাইজড ক্রেডিট কার্ড চালু করার ঘোষণা করা হয়েছে, যার সীমা ৫ লক্ষ টাকা রাখা হবে। প্রথম বছরে এহেন কমপক্ষে ১০ লক্ষ কার্ড বিতরণের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি, মহিলা, তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST) উদ্যোপতিদের জন্য ২ কোটি টাকা পর্যন্ত ঋণ চালু করার কথা ঘোষণা করা হয়েছে। 

এনিয়ে সিসি ল-র ম্যানেজিং পার্টনার সন্দীপ চিলানা বলেন, '২০২৫ সালের কেন্দ্রীয় বাজেট এমএসএমই সেক্টরের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। ঋণ বৃদ্ধি ও কাস্টমাইজড ক্রেডিট কার্ড প্রবর্তন করা হয়েছে। এতে বহু মানুষ উপকৃত হবেন। প্রচুর মানুষের কাছে নতুন সুযোগ আসবে।'


```