Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

রেমালের দাপটে লন্ডভন্ড সুন্দরবন, রান্নাঘরে গাছ পড়ে এক বৃদ্ধার মৃত্যু

রবিবার রাতেই সাগরদ্বীপ আর বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়ে রেমাল।

রেমালের দাপটে লন্ডভন্ড সুন্দরবন, রান্নাঘরে গাছ পড়ে এক বৃদ্ধার মৃত্যু

ঘূর্ণিঝড় রেমালের দাপটে লন্ডভন্ড সাগর এলাকা

শেষ আপডেট: 27 May 2024 10:38

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ঘূর্ণিঝড় রেমালের দাপটে লন্ডভন্ড সাগর এলাকা। এখনও গাছ পড়ে অবরুদ্ধ একাধিক রাস্তা। ঝোড়ো হাওয়ার দাপট চলছে সকালেও। সঙ্গে বৃষ্টি। সকাল থেকেই এনডিআরএফের টিম জায়গায় জায়গায় গাছ কাটার কাজ শুরু করেছে। আজ সকাল আটটা নাগাদ মৌসুনি দ্বীপে রান্নাঘরের উপরে গাছ পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। 

রবিবার রাতেই সাগরদ্বীপ আর বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়ে রেমাল। তার দাপটে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি চলছে এখনও। সোমবার সকালে মৌসুনি দ্বীপে আশি বছরের বৃদ্ধা রেনুকা মন্ডল রান্নাঘরে ঢুকেছিলেন। বাড়ি লাগোয়া একটি বড় গাছ ভেঙে রান্নাঘরের চালে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় আলোড়ন পড়ে গোটা এলাকায়।

রবিবার রাতের তাণ্ডবের ছবি ছড়িয়ে আছে সর্বত্র। ঘূর্ণিঝড়ের দাপটে বাঁধ ভেঙে একাধিক জায়গা প্লাবিত হয়েছে। ভেঙে পড়েছে বহু গাছ। বাড়িঘরের চাল উড়ে গেছে। মাটির বাড়ি ভেঙে পড়ারও খবর মিলেছে। গঙ্গাসাগরে মন্দির চত্বরে থাকা দোকানগুলির ব্যপক ক্ষতি হয়েছে। বহু দোকানের চাল উড়ে গেছে। ক্ষতি হয়েছে নামখানা -পাথরপ্রতিমার পানের বরজগুলিরও। সকাল থেকেই এনডিআরএফের টিম কাজে নেমে পড়ে। সকাল থেকেই তৎপর প্রশাসন। মাছ ধরার ক্ষেত্রে ব্যান পিরিয়ড চলায় সাগরে এই মুহূর্তে কোনও ট্রলার নেই। তাই এদিক দিয়ে তাঁরা খানিকটা নিশ্চিন্ত থাকতে পারছেন বলে জানিয়েছেন প্রশাসনের কর্তারা। 

ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে এই খবর পাওয়ার পরেই  সাগরদ্বীপ থেকে প্রায় আট হাজার মানুষকে নিরাপদ আস্তানায় সরিয়ে নিয়ে এসেছিল প্রশাসন। ঘোড়ামাড়া দ্বীপে যে ফ্লাড সেন্টার রয়েছে, সেখানেও বহু মানুষকে নিয়ে যাওয়া হয়। 


```