Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

শ্রীলঙ্কার কৌশলে তাঁকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা হয়েছিল, ভারতীয় দূতকে বলেছেন হাসিনা

প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর তাঁর বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের দু'জনের আলোচনার কথা জানান।

শ্রীলঙ্কার কৌশলে তাঁকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা হয়েছিল, ভারতীয় দূতকে বলেছেন হাসিনা

প্রণয় ভার্মা এবং শেখ হাসিনা

শেষ আপডেট: 31 July 2024 21:54

দ্য ওয়াল ব্যুরো: কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের সামনে রেখে তাঁকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা  হয়েছিল বলে বুধবার ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনের সময় সরকারি টেলিভিশন সেন্টার, মেট্রোরেল সহ একাধিক প্রতিষ্ঠানে  হামলা করা হয়। হামলাকারীদের জঙ্গি আখ্যা দিয়ে হাসিনা বলেন, শ্রীলঙ্কায় যেভাবে প্রেসিডেন্ট প্যালেস, প্রধানমন্ত্রীর অফিসের দখল নিয়েছিল হামলাবাজরা সেই একই কৌশলে তাঁকেও ক্ষমতাচ্যুত করার চেষ্টা হয়।

প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর তাঁর বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের দু'জনের আলোচনার কথা জানান। ভারতের হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন বলে জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর অফিস সূত্রে। 

আন্দোলন চলাকালে হাসিনার একটি মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছিল। তিনি আন্দোলনকারীদের রাজাকার বা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বলে গাল দিয়েছেন, অভিযোগ করা হয়। যদিও হাসিনা সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেন, তিনি ছাত্রদের রাজাকার বলেননি। প্রথম থেকেই তিনি আন্দোলনকারী ছাত্র ও তাদের মদতদাতাদের আলাদা করে দেখছেন। বুধবার সেই হিংসায় মদতকারীদের জঙ্গি বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনের পর বাংলাদেশ ক্রমে স্বাভাবিক হচ্ছে। বুধবার থেকে সরকারি-বেসরকারি অফিস ফের পুরোদমে চালু হয়েছে। চালু হয়েছে যোগাযোগ ব্যবস্থা। আন্দোলনে দু'শোর বেশি মানুষ নিহত হন। আহত হাজারের বেশি। আন্দোলনকারীদের হামলায় বিপুল ক্ষতি হয়েছে সরকারি সম্পত্তির। বাংলাদেশ সরকার বিদেশি রাষ্ট্রদূতদের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরিয়ে দেখিয়েছে। এখন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলে তাঁদের কাছে দেশের পরিস্থিতি ব্যাখ্যা করছেন। নতুন করে বাণিজ্যিক আদান-প্রদান শুরুর আর্জি জানাচ্ছেন।


```