Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

বাংলাদেশের সংস্কৃতি চর্চার অগ্রণী মুখ সনজীদা খাতুন প্রয়াত, ছিলেন ভারতের পদ্ম সম্মান প্রাপক

বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী সনজীদা খাতুন প্রয়াত। সোমবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

বাংলাদেশের সংস্কৃতি চর্চার অগ্রণী মুখ সনজীদা খাতুন প্রয়াত, ছিলেন ভারতের পদ্ম সম্মান প্রাপক

বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী সনজীদা খাতুন

শেষ আপডেট: 25 March 2025 16:49

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী সনজীদা খাতুন প্রয়াত। সোমবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯১। তিনি বহুদিন ডায়াবেটিস ও কিডনির অসুখে ভুগছিলেন। 

বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী প্রতিষ্ঠান ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য সনজীদা মৃত্যুকালে ছিলেন সেটির সভাপতি। পূর্ব পাকিস্তান এবং পরবর্তীকালে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন এই নারী। 

রবীন্দ্র সঙ্গীত চর্চার উদ্দেশ্যে বিশ্বভারতীতে কাটিয়েছেন বহু বছর। বিশ্বভারতী তাঁকে দেশিকোত্তম সম্মানে ভূষিত করে। ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার প্রাপক। ২০২১ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদক এবং বাংলা অ্যাকাদেমি সাহিত্য পুরস্কার দিয়ে সম্মান জানায়। অসুস্থ হওয়ার আগে পর্যন্ত দুই দেশের সেতু বন্ধনের কাজ করে গিয়েছেন।


```