Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

রবিবার হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট পেশ হবে, শুনানি সরাসরি টিভিতে প্রচারের তোড়জোড়

রবিবার যে তদন্ত রিপোর্ট পেশ হবে সেটা হাসিনার পনেরো বছরের শাসনামলের বিরুদ্ধে ওঠা সবচেয়ে গুরুতর অভিযোগ সংক্রান্ত। 

রবিবার হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট পেশ হবে, শুনানি সরাসরি টিভিতে প্রচারের তোড়জোড়

শেষ আপডেট: 31 May 2025 19:55

দ্য ওয়াল ব্যুরো: রবিবার শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে গুম খুন আয়না ঘরের মতো গোপন কুঠুরিতে (secret room) আটকে রাখার মতো একাধিক অপরাধের মামলায় তদন্ত রিপোর্ট পেশ করা হবে ঢাকার আন্তর্জার্তিক অপরাধ ট্রাইব্যুনালের (International Crime Tribunal, Dhaka) পুলিশই তদন্ত করেছে অভিযোগুলির। ওই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম (Tazul Islam, the chief prosecutor of the tribunal) শনিবার ঢাকায় সাংবাদিক বৈঠক ডেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, বাংলাদেশের সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভি শুনানি সম্প্রচারের (Live telecast in Bangladesh Television) ব্যবস্থা করছে। ট্রাইব্যুনালের বিচারপতির অনুমতি সাপেক্ষে শুনানি লাইভ টেলিকাস্ট করা হবে।

শুক্রবার সকালে দ্য ওয়াল-এ লেখা হয়েছিল, হাসিনার বিচার লাইভ টেলিকাস্ট করা হতে পারে। বাংলাদেশ সরকার চাইছে দেশবাসীর পাশাপাশি গোটা বিশ্ব সাবেক প্রধানমন্ত্রীর বিচার কাজ প্রত্যক্ষ করুক। বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলিকেও এই কাজে ব্যবহার করা হতে পারে। শনিবার প্রসিকিউটর তামিম জানান, বি-টিভি সম্প্রচার করার উদ্যোগ নিয়েছে। ট্রাইব্যুনাল সুত্রের খবর, সেখান থেকে সব টিভি এবং ইউটিউব চ্যানেলে শুনানি সম্প্রচার করা হতে পারে।

এদিকে, গণঅভ্যুত্থান দমনে হাসিনা খুন, সন্ত্রাসের নির্দেশ দিয়েছিলেন বলে ট্রাইব্যুনালে আগেই তদন্ত রিপোর্ট জমা পড়েছে। সেই মামলার শুনানি শুরু হবে কুরবানির ইদের পর। সেই মামলায় আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমলেরও নাম আছে।

রবিবার যে তদন্ত রিপোর্ট পেশ হবে সেটা হাসিনার পনেরো বছরের শাসনামলের বিরুদ্ধে ওঠা সবচেয়ে গুরুতর অভিযোগ সংক্রান্ত। তাঁর সরকারের বিরুদ্ধে বিরোধীরা বারে বারে অভিযোগ করেছে, সরকার বিরোধীদের তাঁর পুলিশ অপহরণ করে হত্যা অথবা গোপন কুঠুরিতে আটকে রাখত। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিক বৈঠকে বেশ কয়েকজন ব্যক্তির নাম করে বলেন, গত বছর ৫ অগাস্ট  শেখ হাসিনা সরকারের পতন না হলে এঁরা বেঁচে ফিরতেন না। তিনি বলেন, অসংখ্য গোপন কুঠুরি আছে। বেশ কয়েকটির সন্ধান তদন্তকারীরা খুঁজে পেয়েছেন। প্রসঙ্গত, কয়েকটি গোপন কুঠুরি প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসও পরিদর্শন করেছেন।

বিএনপি-সহ একাধিক দল নানা সময়ে অভিযোগ করেছে, সরকার হাসিনার বিচার বিলম্বিত করে আসলে নির্বাচন পিছিয়ে দিতে চায়। বিএনপি ঘোষণা করেছে তারা ক্ষমতায় এলে হাসিনার সময়ের অপরাধের বিচারকে অগ্রাধিকার দেওয়া হবে।

তাজুল ইসলাম শনিবার বিএনপি-র নাম না করে অভিযোগের জবাব দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, অনেকে বলার চেষ্টা করছেন, মামলা কেন শুরু হল না। বিচার কেন শুরু হল না। সবাইকে মনে রাখতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার আন্তর্জাতিক মানদণ্ড মেনে করতে হয়। এটা মোবাইল কোর্ট নয় যে বিচারক মুখে মুখে অভিযোগ শুনে সিদ্ধান্ত জানিয়ে দেবেন। এখানে দীর্ঘ প্রক্রিয়া মেনে কাজ করতে হয়। তারপরও মাত্র ছয়মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা হতে চলেছে।


```