Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

বাংলাদেশে ঢাকা ও সিটি কলেজের পড়ুয়াদের মধ্যে সংঘর্ষ, লাঠিপেটা করে কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ

সম্মুখসমরে ঢাকা (Dhaka College) ও সিটি কলেজ (City College)। সকাল থেকেই দু'পক্ষের মধ্যে ধিকিধিকি উত্তেজনা ছিল। কিন্তু বেলা গড়াতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

বাংলাদেশে ঢাকা ও সিটি কলেজের পড়ুয়াদের মধ্যে সংঘর্ষ, লাঠিপেটা করে কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ

লাঠিপেটা পুলিশের

শেষ আপডেট: 22 April 2025 15:36

দ্য ওয়াল ব্যুরো: সম্মুখসমরে ঢাকা (Dhaka College) ও সিটি কলেজ (City College)। সকাল থেকেই দু'পক্ষের মধ্যে ধিকিধিকি উত্তেজনা ছিল। কিন্তু বেলা গড়াতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। জানা গিয়েছে, পৌনে ১২টা নাগাদ ঢাকা কলেজের পড়ুয়ারা সিটি কলেজের কাছাকাছি চলে যায়। তখনই দুই পক্ষের মধ্যে ইট বৃষ্টি শুরু হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে পুলিশকে লাঠিপেটা করতে হয়। তাতেও কাজ না হওয়ায় শেষে কাঁদানে গ্যাস ছুড়ে দুই পক্ষকে হঠিয়ে দিতে সক্ষম হয় তারা।

এর আগে গত ১৫ এপ্রিল দুই কলেজের পড়ুয়াদের মধ্যে কোনও একটি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের (Student Clash) ঘটনা ঘটেছিল। ফের এদিন বেলার দিকে আবার ঝামেলার ঘটনা ঘটে। ইতিমধ্যেই এলাকায় বিশালসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের মধ্যে ঝামেলা লেগেই আছে। এদিন সকাল থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের কাছাকাছি চলে গেলে তুমুল ঝামেলা বাঁধে।

যদিও পুলিশ এখনও অবধি জানাতে পারেনি যে ঠিক কী কারণে সিটি কলেজ ও ঢাকা কলেজের পড়ুয়াদের মধ্যে ঝামেলা চলছে। ঘটনার তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছে তারা।

বাংলাদেশের (Bangladesh) নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুল ইসলাম জানিয়েছেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল, এখন সেটা আর নেই। পড়ুয়াদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যাতে পরে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই পুলিশ মোতায়েন করা হয়েছে।


```