Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

দিল্লির মসনদে মোদীকেই দেখতে চান হাসিনা, দিল্লি এসে বার্তা বিদেশ মন্ত্রী হাছানের

সফরের প্রথম দিনে দিল্লিতে সাংবাদিকদেরবাংলাদেশের বিদেশ মন্ত্রী হাছান মামুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেও ভারতের ব্যাপক অগ্রগতি হয়েছে।

দিল্লির মসনদে মোদীকেই দেখতে চান হাসিনা, দিল্লি এসে বার্তা বিদেশ মন্ত্রী হাছানের

শেষ আপডেট: 7 February 2024 23:18

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে গত মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদের নির্বাচনে ভারত যে শেখ হাসিনাকে পুনরায় সে দেশের প্রধানমন্ত্রী হিসাবে চেয়েছিল, নয়া দিল্লির সেই প্রত্যাশা গোপন থাকেনি। শুধু ভারতের স্বার্থেই নয়, দক্ষিণ এশিয়ায় চিনের প্রভাব এবং জঙ্গি তৎপরতা ঠেকাতে আমেরিকা সহ পশ্চিমী বিশ্বেরও শেখ হাসিনার পাশে থাকা প্রয়োজন বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছিল ভারত। 

এবার দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে ভারতের মসনদে তাঁরা নরেন্দ্র মোদীকেই ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে দেখতে চান, বুধবার দিল্লি সফরে আসা বাংলাদেশের বিদেশ মন্ত্রী হাছান মামুদ তা স্পষ্ট করলেন। 

সফরের প্রথম দিনে দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেও ভারতের ব্যাপক অগ্রগতি হয়েছে। এই উন্নয়ন অগ্রগতির ধারা বজায় রাখতে আঞ্চলিক রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষার বিকল্প নেই। সে লক্ষ্যেই আমরা আলোচনা করছি।'

কূটনৈতিক মহলের ব্যাখ্যা সিএএ, এনআরসির মতো ভারতের কিছু অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ তাদের অস্বস্তি গোপন করেনি। তবে সেটা নিতান্তই ব্যতিক্রম। বাংলাদেশে শেখ হাসিনার পনেরো বছর এবং ভারতে মোদীর দশ বছরের শাসনামলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক, সাংস্কৃতিক বোঝাপড়া ছাড়াও পরিকাঠামো বিনিময়ে নজিরবিহীন অগ্রগতি হয়েছে।  দুই দেশ একে অপরকে তাদের বন্দর, রাস্তা ব্যবহারের সুযোগ দিচ্ছে। ফলে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। দু দেশের নেতৃত্বই তাই মনে করে এই বিষয়ে অগ্রগতি অব্যাহত রাখতে হলে নিজ নিজ দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। এক সরকারের সময়ে গড়ে ওঠা বোঝাপড়া অন্য দলের সরকার কতটা গুরুত্ব দেবে, এই আশঙ্কা থেকেই যায়। 

হাছান মঙ্গলবার তিনি বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। এক ঘন্টা ধরে চলা সেই বৈঠকে তিনটি বিষয় গুরুত্ব পায়। এক. বাংলাদেশের কক্স বাজারের আশ্রয় শিবিরে থাকা পনেরো লাখ রোহিঙ্গা শরণার্থীকে মায়ানমারে ফেরত পাঠাতে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ। দুই. মায়ানমারে চলতি অচলাবস্থার প্রেক্ষিতে নতুন করে যাতে বাংলাদেশে চলে না আসে। সেই বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে পাশে চায় বাংলাদেশ। তিন. দুই দেশ আঞ্চলিক নিরাপত্তা, সুরক্ষা নিশ্চিত করতে এখনকার মতোই এক সঙ্গে কাজ করবে। সন্ধ্যায় তিনি বৈঠক করেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে।

বাংলাদেশের বিদেশ মন্ত্রী হাছান মামুদ এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বুধবার নয়া দিল্লিতে

হাছানের চলতি সফরের সূচিতে বাড়তি মাত্রা যোগ করেছে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক। দুদিন আগেই ঢাকা গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে এসেছেন দোভাল। যদিও কোনও দেশই এই সফরে কথা সরকারিভাবে জানায়নি। মনে করা হচ্ছে মায়ানমারের পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। মায়ানমার যে কোনও সময় বিদ্রোহী গোষ্ঠীগুলি দখল নিয়ে নিতে পারে, এমন সম্ভাবনা ক্রমে প্রবল হয়ে উঠছে। 

দোভালের সঙ্গে বৈঠকের পর হাছান আরও বলেন, রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ তাদের নিজ দেশ মায়ানমারে পুণর্বাসন এবং মায়ানমারে চলমান পরিস্থিতি নিয়ে একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ মুস্তাফিজুর রহমান, বিদেশ মন্ত্রণালয় ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন। উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখা প্রয়োজন এবং সেই বিষয়টি তাঁর সফরে প্রাধান্য পাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এবং আওয়ামী লিগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান।

সরদার প্যাটেল ভবনে দোভালের সঙ্গে আলোচনা শেষে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি বাংলাদেশের বিদেশমন্ত্রী।


```