Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

উত্তরপ্রদেশ-বিহারে তরী ডুবলে বিজেপি পারবে ২৭২ ছুঁতে? যোগেন্দ্র যাদবের ভবিষ্যদ্বাণী কী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ তামাম বিজেপি যে, ইস বার ৪০০ পারের দাবি করছে, তা কোনওভাবেই সম্ভব নয়।

উত্তরপ্রদেশ-বিহারে তরী ডুবলে বিজেপি পারবে ২৭২ ছুঁতে? যোগেন্দ্র যাদবের ভবিষ্যদ্বাণী কী?

পশ্চিমবঙ্গে বিজেপি যে অবস্থায় ছিল, সেই অবস্থাতেই থাকবে।

শেষ আপডেট: 25 May 2024 12:58

দ্য ওয়াল ব্যুরো: ভোটকুশলী প্রশান্ত কিশোর এবং মার্কিন ভোট বিশেষজ্ঞ ইয়ান ব্রেমার-এর পর দেশের প্রখ্যাত ভোট বিশারদ থেকে রাজনীতিক হওয়া যোগেন্দ্র যাদবও বিজেপির জয় সম্পর্কে নিশ্চিত। তবে পশ্চিমবঙ্গে বিজেপি যে অবস্থায় ছিল, সেই অবস্থাতেই থাকবে। অর্থাৎ ১৮টি আসনের বেশি ঘরে তুলতে পারবে না। ফলে বাংলায় গেরুয়া শিবিরের কোনও লাভও হবে না, লোকসানও নেই। লোকসভা ভোট যখন প্রায় শেষ ইনিংসে এসে পৌঁছেছে, তখন যাদবের ভবিষ্যদ্বাণী হল, এবারেও কংগ্রেসের ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না।

তবে দুই বিশেষজ্ঞই একটি ব্যাপারে নিশ্চিত যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ তামাম বিজেপি যে, ইস বার ৪০০ পারের দাবি করছে, তা কোনওভাবেই সম্ভব নয়। যোগেন্দ্র যাদব এ সম্পর্কে বলেছেন, চলতি লোকসভা ভোটে বিজেপি মেরেকেটে ২৪০ থেকে ২৬০টি আসন পেতে পারে। ৩০০ পার করা বিজেপির পক্ষে 'না মুমকিন' হবে। বিজেপির সহযোগী দল অর্থাৎ এনডিএ-র শরিকরা মিলে ৪৫টি পর্যন্ত আসনে জিততে পারে। সবমিলিয়ে বিজেপি-এনডিএ মিলে ৩০৫-এর আশপাশে থাকবে।

কংগ্রেসের দিকে রাজনৈতিকভাবে হেলে থাকা যোগেন্দ্র যাদব এও দাবি করে বলেন, কংগ্রেস খুব বেশি হলে ১০০টির মতো আসন পেতে পারে। এবং তার শরিক ইন্ডিয়া জোটের দলগুলি মিলিয়ে ১৩৫ অর্থাৎ মোট ২৩৫-র আশপাশে থাকবে বিরোধীরা।

যোগেন্দ্র ভোটগণনার অভিজ্ঞতা থেকে বলেন, লোকসভার ম্যাজিক ফিগার ২৭২ পার করতে পারবে না বিজেপি। এমনকী ২৫০-এরও নীচে চলে যেতে পারে। অপরপক্ষে ইন্ডি জোট ২০৫-২৩৫ আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তবে উত্তরপ্রদেশ ও বিহারের ভোটফলে যদি বিরাট পরিবর্তন ঘটে তাহলে জাতীয় স্তরেও তার প্রভাব পড়বে বলে বিশ্বাস যোগেন্দ্রর।

কোনও জনমত সমীক্ষা ছাড়াই কেবল অভিজ্ঞতার নিরিখে ভবিষ্যৎ ব্যাখ্যা করে যোগেন্দ্র বলেন, দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্যে বিজেপি এবং এনডিএ ভালো ফল করবে। ওড়িশায় লোকসভা ভোটে এগিয়ে থাকলেও বিধানসভা দখলের সম্ভাবনা কম। কিন্তু, এতগুলি লাভের হাঁড়ি ঘরে তুললেও কর্নাটকে এসে বিজেপির তরী ডুববে। দক্ষিণের সব লাভ একা কর্নাটকে এসে মুখ থুবড়ে পড়বে বিজেপি এবং এনডিএ-র।

উত্তর-পূর্ব ভারত এবং হিন্দি বলয়েও এবছর বিজেপি এবং তার জোট বেশ কিছু আসনে লোকসানের খাতা খুলবে বলে অনুমান যোগেন্দ্র যাদব। এর মধ্যে মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, ছত্তীসগড়, কাশ্মীর-লাদাখকে জুড়েছেন যোগেন্দ্র। সরকার বিরোধী হাওয়া জোরাল হলে বিজেপিকে ডোবাতে পারে উত্তরপ্রদেশও।

সব মিলিয়ে যোগেন্দ্র যাদবের বক্তব্য অনুযায়ী এবারে লোকসভা ভোটে এমন কাঁধে কাঁধ রেখে লড়াই হতে চলেছে যে, যে কেউ সরকার গঠনের মতো অবস্থায় পৌঁছতে হিমশিম খাবে। তবে কি ত্রিশঙ্কু লোকসভার প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে রাখতে চাইলেন প্রখ্যাত ভোটগুনিন যোগেন্দ্র যাদব?

যোগেন্দ্র যাদবের এই ভিডিও পোস্ট করে প্রশান্ত কিশোর একটি ট্যুইটেও লিখেছেন সে কথা। উল্লেখ্য, পিকে-র অনুমানের প্রায় কাছাকাছি না গেলেও যোগেন্দ্র যাদবের অনুমানের সারাংশ বলছে, আর যাই হোক মোদীর ৪০০ পার দূরঅস্ত, ৩০০ স্পর্শ করাই কষ্টসাধ্য হয়ে উঠবে। যোগেন্দ্র যাদবের একটি কথা খুবই গুরুত্বপূর্ণ হল, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও দিল্লিতে যদি সরকার বিরোধী ঝড় আরও তীব্র হয় তাহলে বিজেপিসহ এনডিএ জোটও ম্যাজিক ফিগার ২৭২ আসন নাও ছুঁতে পারে।


```