Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

 বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের নেপথ্যে কোন মাথা, জানাল এনআইএ

গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

 বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের নেপথ্যে কোন মাথা, জানাল এনআইএ

শেষ আপডেট: 6 April 2024 09:32

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের নেপথ্যে কে, তা জানাল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। 

এনআইএ-র তরফে এক বিবৃতিতে ওই ক্যাফেতে হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত এবং তার সহযোগীকে চিহ্নিত করার খবর জানানো হয়েছে।

মুসাভির হুসেন শাজিবকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে  এনআইএ-র। তদন্তকারী সংস্থার দাবি, বিস্ফোরণের কাণ্ডে শাজিবের সহযোগী হিসেবে ছিল আব্দুল মাথিন। এদের দু'জনেরই বাড়ি কর্ণাটকের শিবমোগা জেলার তিরথাহল্লিতে। তাদের বিরুদ্ধে একাধিক জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিয়োগ রয়েছে।

এর আগে এই বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে গত ২৬ মার্চ খালসার বাসিন্দা মুজাম্মিল শরিফকে চিককামাগালুরু থেকে গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। ধৃতকে জেরা করে এবং ঘটনার অন্যান্য নথি খতিয়ে দেখে প্রধান অভিযুক্ত এবং তাঁর সহযোগীকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে এনআইএ। 

গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ৩ মার্চ ঘটনার তদন্তভার নেয় এনআইএ। তদন্তে নেমে গোয়েন্দারা নিশ্চিত হন, টাইমার সহ একটি আইইডি ডিভাইসের সাহায্যে সেদিন দুপুর ১ টা নাগাদ ওই ক্যাফেতে বিস্ফোরণ ঘটানো হয়। তাতে ক্যাফের তিন কর্মী-সহ ৪জন গুরুতর আহত হন। এছাড়াও জখম হন আরও ৬ জন।

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, ক্যাফের রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে কিংবা শর্ট সার্কিট থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। কিন্তু তদন্তে নেমে টাইমার-সহ একটি আইইডি ডিভাইসের হদিস পান তদন্তকারীরা।

সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, কালো টুপি, কালো প্যান্ট এবং কালো জুতো পরা এক সন্দেহভাজন ব্যক্তি বিস্ফোরণের আগে সংশ্লিষ্ট ক্যাফের সামনে একটি ব্যাগ রাখছেন। 

এরপরই তদন্তের অভিমুখ বদলে যায়। বিস্ফোরণের সঙ্গে জঙ্গি হামলার যোগসূত্রের খোঁজে তদন্তে নামেন এনআইএ আধিকারিকরা। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ব্যক্তির ছবি দিয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পোস্টার দেয় এনআইএ। হামলাকারীর সম্পর্কে তথ্যের জন্য ১০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়।

এরপরই সন্দেহভাজন এক অভিযুক্তকে পাকড়াও করে এনআইএ। সেই সূত্রেই এবার প্রধান মাথার খোঁজ পেল জাতীয় নিরাপত্তা সংস্থা।


```