Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

মূত্র মাখা পুতুলের ফাঁদেও পা দিচ্ছে না নেকড়ে, নরখাদক সন্দেহে কুকুর মারল ভীত গ্রামবাসীরা

৩৫ জনেরও বেশি মানুষকে জখম করে বাহারাইচের ঘুম কেড়ে নিয়েছে আদমখোর নেকড়ের পাল। 

মূত্র মাখা পুতুলের ফাঁদেও পা দিচ্ছে না নেকড়ে, নরখাদক সন্দেহে কুকুর মারল ভীত গ্রামবাসীরা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 September 2024 13:20

দ্য ওয়াল ব্যুরো: 'শেরনি' সিনেমায় যেভাবে বাঘের মূত্র দিয়ে চোরাশিকারীদের ফাঁদ পাতার চিত্রনাট্য লেখা হয়েছিল সেই কৌশলে মানুষখেকো নেকড়ে ধরার ছক কষেছিল উত্তরপ্রদেশের বন দফতর। সেই ফাঁদ ধোপে টিকছে না। একের পর এক শিশুকে মেরে, ৩৫ জনেরও বেশি মানুষকে জখম করে বাহারাইচের ঘুম কেড়ে নিয়েছে আদমখোর নেকড়ের পাল। 

ছোট বাচ্চার সাইজের রঙচঙে পোশাক পরা পুতুলে শিশুর মূত্র মাখিয়ে নেকড়েদের আকর্ষণ করার ছক কষেছিল বন দফতর। যাতে শিশু ভেবে নেকড়েরা তার কাছাকাছি আসে। 

উত্তরপ্রদেশের বন দফতর মানুষখেকো নেকড়ে ধরতে ‘অপারেশন ভেড়িয়া’ কাজে লাগছে না। বনদফতরের আধিকারিকরা বলছেন, 'নেকড়ে ভীষণ ধূর্ত। কুকুরেরা যেমন গন্ধ শুঁকে বুঝে যায়, তেমনই এই নেকড়েরাও এখন মানুষের মূত্রের গন্ধ পেয়ে, সাজানো পুতুল দেখে বুঝে নিচ্ছে তাদের জন্য ফাঁদ পাতা হয়েছে।' তাঁরা আশা করেছিলেন এই কায়দায় হয়তো ধরা পড়বে আদমখোররা। কিন্তু সব ফাঁদে জল ঢেলে দিচ্ছে তারা। 

ক'দিন আগেই ঘরে ঢুকে ১২ বছরের বালককে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে মানুষখেকো নেকড়ে। গুরুতর জখম হয়েছে সে। অন্যদিকে, বাড়ির বাইরে খেলার সময় আট বছরের বালকের ওপর আচমকা হামলা চালায় নেকড়ে। আহত অবস্থায় ওই বালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি শুক্রবার মাহসিলের।

এই পরিস্থিতিতে আতঙ্কে মানুষখেকো নেকড়ে সন্দেহে একটি কুকুরকে পিটিয়ে মারল গ্রামবাসীরা। পরে বনকর্মীরা জানান, মারা যাওয়া প্রাণীটি নেকড়ে নয়, কুকুর। কবে এই আতঙ্কের শেষ হবে তা নিয়েই চিন্তিত উত্তরপ্রদেশের বাহারআইচ।  


```