গত বছর মার্চ মাসে একই দাবিতে দু'দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। সেইসময় সরকার আশ্বাস দিয়েছিল, তাদের দাবি বিবেচনা করে দেখা হবে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 January 2026 23:54
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর পড়তেই ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ডাক ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের (UFBU)। পাঁচ দিনের কাজের দাবিতে চলতি মাসে দেশজুড়ে ধর্মঘট হবে বলে ঘোষণা করেছে তারা।
ইউএফবিইউ জানিয়েছেন, আগামী ২৭ জানুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike India) ডাক দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার জন্য এই ধর্মঘট হবে। তাদের দাবি, সপ্তাহের পাঁচদিন ব্যাঙ্কের কাজ হবে।
গত বছর মার্চ মাসে একই দাবিতে দু'দিনের ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ডাক দেওয়া হয়েছিল। সেইসময় সরকার আশ্বাস দিয়েছিল, তাদের দাবি বিবেচনা করে দেখা হবে। সেইমতো ধর্মঘট তুলে নিয়েছিল তারা। কিন্তু এক বছর হতে চললেও এখনও কোনও সুরাহা হয়নি। তাই ফের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হল।
ব্যাঙ্ক ইউনিয়নের অভিযোগ, এক বছরের সময়কালে আশ্বাস দেওয়া হলেও কোনও সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। আগামী ২৭ জানুয়ারি ২৪ ঘণ্টার জন্য সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে, ফলে ওইদিন পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন গ্রাহকরা।