Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

'তিন তিনটে ভয়ঙ্কর ঘটনা...', একের পর এক ছুরির কোপ, তারপরে লুট! দিল্লিতে ধৃত এক কিশোর ও যুবক

দিল্লির আদর্শ নগর এলাকায় টানা তিনটি ঘটনায় ছুরি ধরে ছিনতাই ও ছুরিকাঘাতের অভিযোগে ১৯ বছর বয়সি এক যুবক এবং ১৭ বছর বয়সি এক কিশোরকে গ্রেফতার করল পুলিশ।

'তিন তিনটে ভয়ঙ্কর ঘটনা...', একের পর এক ছুরির কোপ, তারপরে লুট! দিল্লিতে ধৃত এক কিশোর ও যুবক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 13 April 2025 08:21

দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পশ্চিম দিল্লির আদর্শ নগর এলাকায় শুক্রবার ভোররাতে টানা তিনটি ঘটনায় ছুরি ধরে ছিনতাই ও ছুরিকাঘাতের অভিযোগে ১৯ বছর বয়সি এক যুবক এবং ১৭ বছর বয়সি এক কিশোরকে গ্রেফতার করল পুলিশ। ছুরিকাঘাতের শিকার হয়েছেন অন্তত পাঁচজন, যাঁদের মধ্যে রয়েছেন এক পুলিশ কনস্টেবলও।

পুলিশ সূত্রে খবর, মোটরসাইকেলে করে ঘোরাফেরা করা ওই দুই অভিযুক্তকে ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয়। আহতদের মধ্যে পুলিশ কর্মী ছাড়া বাকি সকলকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ধৃত ১৯ বছর বয়সি যুবকের নাম সুরজ কুমার, যিনি উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা। ডেপুটি কমিশনার অফ পুলিশ (উত্তর-পশ্চিম) ভীষ্ম সিং জানিয়েছেন, সুরজ কুমারের বিরুদ্ধে আগেও ছয়টি চুরি ও গুলি চালানোর মামলা রয়েছে। ধৃত কিশোরও পূর্বে একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল।

কী ঘটেছিল সেই ভোরে?

পুলিশ জানায়, তিনটি ঘটনাই ঘটে সকাল ৪টা থেকে ৫টা ৩০-এর মধ্যে, এবং একই এলাকার মধ্যে। সন্ধের মধ্যেই তাদের গ্রেফতার করা হয়। এক সিনিয়র পুলিশ অফিসার জানান, প্রথম ও তৃতীয় ঘটনাস্থলের মধ্যে দূরত্ব ছিল মাত্র এক কিলোমিটার। প্রথম দু'টি ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকা ছেড়ে গেলেও পরে আবার ফিরে এসে তৃতীয় অপরাধটি করে অভিযুক্তরা।

প্রথম ঘটনা: সবজি বিক্রেতাদের টার্গেট

প্রথম হামলার শিকার হন ২১ বছর বয়সি দুই যুবক—হিমাংশু কুমার ও সোনু কুমার, যারা আজাদপুর মাণ্ডিতে টমেটো বিক্রেতার কাজ করেন এবং কেওয়াল পার্ক এলাকায় থাকেন। প্রায় ৩টা ৫০ মিনিট নাগাদ তাঁরা মেন রোড ধরে মাণ্ডির দিকে যাচ্ছিলেন, তখনই স্কুটারে আসা দুই ব্যক্তি তাঁদের থামায়। ছুরি দেখিয়ে তাঁদের ফোন এবং ৫০,০০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। সোনু কুমারকে ছুরিকাঘাতও করা হয়।

দ্বিতীয় ঘটনা: আক্রান্ত পিকআপ চালক

প্রায় ৫০০ মিটার দূরে, ৪টা ১০ মিনিট নাগাদ, আজাদপুর মাণ্ডিতে পণ্য খালাস করছিলেন ৪২ বছর বয়সি পিকআপ ট্রাক চালক মুকেশ কুমার। অভিযুক্তরা তাঁকেও ছুরি দিয়ে একের পর এক আঘাত করে এবং তাঁর ফোন ও ওয়ালেট ছিনিয়ে নেয়। মুকেশ বাধা দেওয়ার চেষ্টা করেন, তখনই ট্যাক্সিচালক অভিষেক পাণ্ডে (২৮) এবং এক পুলিশ কনস্টেবল জয় ভগবান এগিয়ে আসেন। কিন্তু অভিযুক্তরা তাঁদেরও ছুরিকাঘাত করে পালায়। পুলিশ জানিয়েছে, জয় ভগবান তখন ডিউটিতে ছিলেন না এবং পোশাকেও ছিলেন না। তিনি রঞ্জিত নগর থানার কর্মী, সেখান থেকে নিজের বাড়ি আদর্শ নগর ফিরছিলেন।

তৃতীয় ঘটনা: কনটেন্ট ক্রিয়েটরের উপর হামলা

ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ তৃতীয় হামলাটি হয়। কেওয়াল পার্ক এলাকার বাসিন্দা ৩৬ বছর বয়সি চিন্ময় দেব কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। তাঁর দাবি, তিনি পেশায় কনটেন্ট ক্রিয়েটর। অভিযুক্তরা তাঁকে ছুরিকাঘাত করে এবং ল্যাপটপ ছিনিয়ে নেয়। পুলিশ জানিয়েছে, প্রথম দুটি ঘটনা ঘটানোর পর অভিযুক্তরা এলাকা ছেড়েছিল, তবে কিছু সময় পরে ফিরে এসে এই তৃতীয় হামলাটি চালায়। আহত সাধারণ নাগরিকদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, পুলিশ কনস্টেবল জয় ভগবান এখনও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

আদর্শ নগর থানায় 'রবেরি ও চোট-আঘাত' সংক্রান্ত ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত নজরদারি এবং স্থানীয় সূত্রের সাহায্যে অভিযুক্তদের চিহ্নিত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারের সময় পুলিশের হাতে এসেছে ৪১,০০০ টাকা নগদ, একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন, একটি চুরি করা স্কুটার এবং একটি ধারালো ছুরি—যা ঘটনাগুলিতে ব্যবহৃত হয়েছিল।


```