Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

সংসদ বসার আগেই বাজেট নিয়ে প্রতিবাদ বিরোধীদের, অধিবেশনে মোদীর হাজিরা দাবি ইন্ডিয়া জোটের

ইন্ডিয়া জোটের শরিকেরা ছাড়াও অন্য দল এবং নির্দল সাংসদেরাও প্রতিবাদে শামিল হয়েছেন।

সংসদ বসার আগেই বাজেট নিয়ে প্রতিবাদ বিরোধীদের, অধিবেশনে মোদীর হাজিরা দাবি ইন্ডিয়া জোটের

বাজেট নিয়ে শুরু হয়েছে জোরদার প্রতিবাদ

শেষ আপডেট: 24 July 2024 11:14

দ্য ওয়াল ব্যুরো: বৈষম্য সৃষ্টিকারী বাজেট নিয়ে বিরোধীরা জোরদার প্রতিবাদ শুরু করেছে সংসদে। সংসদের সদর দরজায় সকাল ১০’টা থেকে দফায় দফায় চলছে প্রতিবাদ বিক্ষোভ। 

ইন্ডিয়া জোটের শরিকেরা ছাড়াও অন্য দল এবং নির্দল সাংসদেরাও প্রতিবাদে শামিল হয়েছেন। কংগ্রেসের সাংসদ মনিকম টেগর দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বুধবারই সংসদে হাজির হয়ে বাজেট নিয়ে ব্যাখ্যা দিতে হবে। বলাই বাহুল্য ইন্ডিয়া জোটের বিহার এবং অন্ধ্রপ্রদেশের সাংসদেরা প্রতিবাদে শামিল হননি।

আবার তাঁর রাজ্যের প্রতি বঞ্চনা করা হয়েছে বলে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সংক্ষিপ্ত ভাষণে তুলে ধরেন, বিজেপির ফল খারাপ হওয়ায় কীভাবে দেশের বৃহত্তম রাজ্যটির প্রতি বঞ্চনা করা হয়েছে। প্রতিবাদের অগ্রভাগে ছিলেন কংগ্রেসের কেরলের সাংসদেরা। কেরলের একমাত্র সিপিএম সাংসদকেও দেখা যায় কংগ্রেসের পাশে দাঁড়িয়ে বাজেট বঞ্চনা নিয়ে সরব হতে। 

মঙ্গলাবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে বাজেট পেশ করেছেন তাতে দেশের মোট রাজস্বের অনেকটাই কেন্দ্রের দুই শরিক জনতা দল ইউনাইটেড শাসিত বিহার এবং তুলুগু দেশম পরিচালিত অন্ধ্রপ্রদেশকে দেওয়া হয়েছে। অন্ধ্রের নতুন রাজধানী তৈরির জন্য দেওয়া বরাদ্দ করা হয়েছে ১৫ হাজার কোটি টাকা। বাজেটের আগেই ওই রাজ্যে ৬০ হাজার কোটা টাকার একটি পেট্রকেমিক্যালস প্রকল্প মঞ্জুর করেছে মোদী সরকার। অন্যদিকে, বিহারকে পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে ২৬ হাজার কোটি টাকা। আলাদা করে ১১ হাজার কোটি বরাদ্দ করা হয় বন্যা প্রতিরোধ কর্মসূচির জন্য।


```