Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

দিল্লিতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুনে গ্রেফতার ছেলে! বলেছিল, 'মর্নিং ওয়াকে গেছিলাম'

দক্ষিণ দিল্লির নেব সরাই এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘুমে মধ্যেই ছুরি মেরে দম্পতি এবং তাঁদের মেয়েকে খুন করা হয়েছে।

দিল্লিতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুনে গ্রেফতার ছেলে! বলেছিল, 'মর্নিং ওয়াকে গেছিলাম'

বাবা-মা এবং বোনকে খুন ছেলের

শেষ আপডেট: 5 December 2024 12:21

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে একই পরিবারের তিনজনকে খুনের ঘটনার কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে মৃতের ছেলে অর্জুনকে! ঘটনার সময় সে মর্নিং ওয়াকে গেছিল বলে জানিয়েছিল। কিন্তু পুলিশ প্রমাণ পেয়েছে যে নিজের বাবা-মা এবং বোনকে খুন করেছে সে-ই।

দক্ষিণ দিল্লির নেব সরাই এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘুমে মধ্যেই ছুরি মেরে দম্পতি এবং তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। মৃতদের নাম, রাজেশ (৫৫), কোমল (৪৭) ও তাঁদের মেয়ে ২৩ বছর বয়সি কবিতা। প্রাথমিকভাবে জানা গেছিল, বাড়ির আরেক সদস্য অর্থাৎ তাঁদের ছেলে অর্জুন মর্নিং ওয়াকে গেছিল। তারপর জিম করে বাড়ি আসত। এরই মধ্যে এই ঘটনা ঘটে ফলে সে বেঁচে যায়। কিন্তু এখন জানা গেল, ছেলেই মূল দোষী! 

পুলিশ সূত্রে খবর, সম্পত্তি নিয়ে বচসা হয়েছিল পরিবারের মধ্যে। ছেলের সন্দেহ ছিল, বাবা-মা সব সম্পত্তি বোনকে দিয়ে দেবে এবং তাঁকে বাড়ি থেকে বের করে দেবে। এই কারণেই সে তাঁদের খুনের পরিকল্পনা করে। এও জানা গেছে, এই পরিকল্পনা বেশ কয়েকদিন আগেই করেছিল সে। বাবা-মার বিবাহবার্ষিকীর দিন বেছে নিয়েছিল এই কাণ্ড ঘটানোর জন্য।  

স্থানীয়রা জানিয়েছিল, ঘটনার দিন সকালে অর্জুন জিমে যাওয়ার আগে মায়ের সঙ্গে কথা বলেছিল। মাকে বাইরের গেটে তালা লাগিয়ে দেওয়ার কথাও বলে। পুলিশ এখন বুঝতে পারছে পুরোটাই সকলের চোখে ধুলো দেওয়ার জন্য করেছিল অর্জুন। আদতে মায়ের সঙ্গে কথাই হয়নি তাঁর। শুধুমাত্র কথা বলার ভান করে বেরিয়ে গেছিল সে। আসলে ঘুমের মধ্যে সকলকে খুন করে ভোরবেলা বেরিয়েছিল সে। পরে বাড়ি ফিরে এসে পুলিশ ডাকে। 

তদন্তকারীরা জেনেছেন, প্রায় প্রতিদিনই অর্জুনকে বকাঝকা করতেন তাঁর বাবা। পড়াশোনা নিয়ে তো বটেই, অন্যান্য একাধিক ইস্যুতে কথা শোনাতেন। সম্প্রতি প্রতিবেশীদের সামনেই তাঁকে মারধর করেছিলেন। তার সঙ্গে ছিল সম্পত্তির ইস্যুও। রোজকারের এই 'হেনস্থা'র বদলা নিতেই অর্জুন এই কাজ করেছে বলে মনে করছে পুলিশ। 


```